মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দুর্যোগ মোকাবেলায় বিলাইছড়িতে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি

প্রতিবেদক
প্রতিনিধি, বিলাইছড়ি, রাঙামাটি
আগস্ট ৮, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ

 

রাঙামাটি বিলাইছড়িতে টানা ৬ দিনের ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে আসতে ৫ আগষ্ট শনিবার থেকে মাইকিং কার্যক্রম করেছে বিলাইছড়ি যুব রেড ক্রিসেন্ট।

জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার অনুমতিক্রমে যুব সদস্যরা বিলাইছড়ি সদর, নলছড়ি, ডরমিটরি, সোনালী ব্যাংক এলাকা, পল্টন ঘাট এলাকা ও হাসপাতাল এলাকার পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে থাকা এলাকায় জনসচেতনতামূলক মাইকিং করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সচেতনতামূলক প্রচারণা অব্যহত হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্ন লঘুচাপের কারণে চট্টগ্রাম ও পাবর্ত্য চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে।

এ ব্যাপারে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুবনেতা মোঃ আলী আজগর বলেন, পাহাড়ে ঝুঁকিতে বসবাসরত জনগোষ্ঠীদের সচেতনতার বৃদ্ধির জন্য এবং নিরাপদে থাকার জন্য উপজেলা গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করা হয়েছে।

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমান বলেন, দুর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার লক্ষ্যে আশ্রয়কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। পাহাড় ধস থেকে বাঁচতে সচেতনতা বাড়াতে মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

কাপ্তাইয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

দীঘিনালায় বিজয় দিবসে ৭ বিজিবির চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ 

‎রাঙামাটিতে ১০টি ঈদের জামাত অনুষ্ঠিত, ঈদ গায়ে হাজার হাজার মুসল্লির ঢল

সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট / ৫২তম ব্যাচের বিদায় সংবর্ধনা

সীমান্ত নিরাপত্তায় রামগড় ব্যাটালিয়নের রহমতপুর বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত 

জুরাছড়ি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

কাপ্তাইয়ে চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট এর শুভ উদ্বোধন

দৈনিক ইনকিলাবের রাঙ্গামাটি জেলা সংবাদদাতা শাহ-আলমের নিয়োগ বাতিল

error: Content is protected !!
%d bloggers like this: