মঙ্গলবার , ২৬ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চিৎমরমের উজানছড়ি উরুওয়েলা বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুলাই ২৬, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের উজানছড়ি মারমা পাড়ায় নির্মানাধীন উরুওয়েলা বৌদ্ধ বিহার এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।

মঙ্গলবার(২৬ জুলাই) সকাল ১১ টায় তিনি উজান ছড়ি পাড়ায় এই বৌদ্ধ বিহার এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে এই বিহার নির্মিত হচ্ছে। ভিত্তি প্রস্থর শেষে বিহার প্রাঙ্গনে উজানছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি, দায়ক দায়িকা ও পাড়াবাসীর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। উজানছড়ি পাড়া কার্বারী ক্যহ্লাপ্রু মারমার সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথির বক্তব্য দেন চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাথোয়াই মারমা, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আচিংপ্রু মারমা, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য উক্যসাই মারমা, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মিনুপ্রু মারমা ও চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিক উদ্দিন চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন উজানছড়ি উরুওয়েলা বৌদ্ধ বিহার এর সভাপতি সাথোয়াই অং মারমা। এইসময় বিহার এর দায়ক দায়িকা এবং পাড়াবাসীরা উপস্থিত ছিলেন। ছবির ক্যাপশনঃ উজানছড়ি উরুওয়েলা বৌদ্ধ বিহার এর ভিত্তি প্রস্থর স্থাপন করছেন জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি’র অভিযানে ৮ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দ

লংগদুতে ২ করাতকলের মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

রাঙামাটি ছাত্রদলের সভাপতি সাব্বিরকে গ্রেফতার করেছে পুলিশ

অন্তরা সেন আসলে কার স্ত্রী?

আওয়ামীলীগ সরকারের আমলেই পাহাড়ের উন্নয়ন অব্যাহত রয়েছে–পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

পাহাড়ের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে– উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

খাগড়াছড়ি জেলা যুবদলের সাথে মহালছড়ি উপজেলা যুবদলের মতবিনিময়

রাঙামাটিতে বাড়ছে ডেঙ্গু রোগী; চিকিৎসাধীন ১৩ জন

দক্ষ নাগরিক গড়ে তুলছে আইটি স্কুল- হাবীব আজম

error: Content is protected !!
%d bloggers like this: