বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কৃষকদের নামে ব্যাংক লোন নিয়ে উধাও কৃষকলীগের নেতা

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
নভেম্বর ১৩, ২০২৪ ৩:২৪ পূর্বাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় সাধারণ কৃষকদের ঠকিয়ে কোটি টাকার ব্যাংক লোন নিয়ে লাপাত্তা কৃষক লীগের সাধারণ সম্পাদক কবির ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাসেম ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শুক্কুর।

উপজেলার আটারকছড়া ইউনিয়নের শতাধিক কৃষককে কৃষি ব্যাংক থেকে কৃষি প্রণোদনা দেওয়ার কথা বলে ভোটার আইডি কার্ড ছবি নিয়েছেন। কৃষকদের নামে ৩৫ থেকে ৪০ হাজার টাকা করে ব্যাংক লোন উত্তোলন করে কৃষকদের দুই হাজার করে টাকা প্রদান করে নিজেরাই লাপাত্তা হয়ে গাঢাকা দিয়ে রয়েছেন। বর্তমানে এসব লোনের পরিমান প্রায় কোটি টাকার দারপ্রান্তে পৌঁছেছে।

ভুক্তভোগীরা নিজেদের নামে কৃষি ব্যাংক থেকে নোটিশ আসার পর জানতে পারে তাদের নামে ৮০থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত লোন রয়েছে। এসব শুনে দিশেহারা হয়ে পড়েছেন খেটে খাওয়া গরীব অসহায় মানুষগুলো।

ভুক্তভোগীদের দাবী দ্রুত এর মুল হোতাদের খুজে বের করে বিচারের আওতায় আনতে হবে। এবং জালিয়াতি করে উত্তোলনকৃত লোন দ্রুত বাতিল করতে হবে।

অভিযোগ উঠেছে লংগদু কৃষি ব্যাংকের বর্তমান ব্যাংক কর্মকর্তা বিটন চাকমা ও বিভিন্ন দালাল দিয়ে অফিসের কার্যক্রম চালাচ্ছেন। এর আগেও গতবছর সোনালী ব্যাংক লংগদু শাখার ব্যাংক জালিয়াতির কবলে পড়ে প্রায় ৬ শতাধিক সাধারণ মানুষ।

এবিষয়ে লংগদু উপজেলা কৃষি ব্যাংক কর্মকর্তা বিটন চাকমা বক্তব্য দিতে রাজি হননি। সাংবাদিকরা অফিসে গেলে তিনি সাংবাদিকদের পাত্তা না দিয়ে নিজের শিশু সন্তানকে নিয়েই  ব্যস্ততা দেখান। এক পর্যায়ে স্ত্রীকে বাড়ি পাঠাবে বলে তিনি সাংবাদিকদের রেখে অফিস ত্যাগ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মহালছড়িতে র‍্যালি ও আলোচনা সভা

কক্সবাজারে অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

৭মার্চ উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

অডিও ফাঁস / দুজন শিক্ষক সরিয়ে ৮ লাখ টাকা ম্যানেজ করে দেয়ার পরামর্শ বরকল শিক্ষা অফিসারের

কাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

রাঙামাটির তবলছড়ি সবুজ সংঘ ক্লাব থেকে আটক ১৬ জুয়াড়িকে জেলাহাজতে প্রেরণ

মাইক্রোক্রেডিটের নামে বাংলাদেশের সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার আহ্বান জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বাস দুর্ঘটনায় আহত-৪

দীঘিনালায় স্বর্ণ কুমার ত্রিপুরা হত্যাকান্ডের ঘটনায় মামলা

সাজেকে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

error: Content is protected !!
%d bloggers like this: