বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামগড়ে ১৪ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
অক্টোবর ২৩, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের দূর্গম লামকুপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে কৃষি জমির উপরিভাগের মাটি, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র বিনষ্টের দায়ে একটি অবৈধ বালু মহালের তিনটি অবৈধ বালুর স্তুপ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী শামীম এর পরিচালিত ভ্রাম্যমান আদালতে এসব অবৈধ বালু জব্দ করা হয়।

জানা গেছে, অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ও বালু উত্তোলনের অপরাধে একটি অবৈধ বালু মহালে অভিযান পরিচালনা করে তিনটি বালুর স্তুপের প্রায় ১৪ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এরআগে অভিযানের খবর পেয়ে বালু উত্তলোনকারীরা অভিযানের আগেই পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম জনান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রাকৃতিক পরিবেশসহ আশেপাশের ভূমিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের জীবন ও জীববৈচিত্র হুমকির মুখে পড়ছে। এসব অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২য় দিনেও চিকিৎসাসেবা অব্যাহত ৫৪ বিজিবি’র

ঈদগাঁওয়ে সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নেতৃত্বে জমির-মনির

দীঘিনালা সেনা জোনের ক্রীড়া সামগ্রী বিতরণ

বাঘাইছড়িতে বজ্রপাতে কৃষক নিহত

কাপ্তাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনীতে পুরস্কার বিতরণ

ফানুস, প্রদীপ ও রথযাত্রা উৎসবে বান্দরবানে প্রবারণা পূর্ণিমা সম্পন্ন

রাঙামাটিতে টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে মায়ের সাথে ঘাস কাটতে গিয়ে নদীতে পড়ে এক শিশুর মৃত্যু

পাহাড় নিয়ে ষড়যন্ত্র বন্ধে খাগড়াছড়িতে পিসিসিপি’র লিফলেট বিতরণ

মার্চে রামগড় স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু হচ্ছে: ভারতীয় ডেপুটি হাই কমিশনার

error: Content is protected !!
%d bloggers like this: