বৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএফ চাঁদা কালেক্টর আটক

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ২৩, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র চাঁদা আদায় কালে এক সদস্য’কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে স্থানীয় ক্ষুব্ধ জনতা।

থানা সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২২ অক্টোবর) বাটনাতলী স্থানীয় অধীবাসী মোঃ জাহাঙ্গীরের কচুক্ষেতে ফসল তোলার সময় চাঁদা দাবী করে। পরে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৩ টার দিকে রামগড় উপজেলার ১ নং রামগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে লালছড়ি এলাকায় চাঁদা আনতে গেলে স্থানীয় ক্ষুব্ধ জনতা আটক করে। নিকটস্থ স্থানীয় বাটনাতলী ইউনিয়নের একটি আর্মি ক্যাম্পে সোর্পদ করে। পরে সেখান থেকে রামগড় থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত বাত্যা রাম চাকমা রামগড় উপজেলার মরা কয়লা গ্রামের দম কমর চাকমার ছেলে। আটককৃত যুবক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট( ইউপিডিএফ) চাঁদা কালেক্টর বলে জানিয়েছে পুলিশ।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, চাঁদাবাজির সময় স্থানীয় ক্ষুব্ধ জনতা আটক করে সেনাবাহিনীর ক্যাম্পে তুলে দেওয়া হয়। সেখান হতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি চাঁদাবাজি মামলা দায়ের হচ্ছে।

ইউপিডিএফ’র প্রচার শাখা থেকে এই ঘটনাকে সাজানো এবং উদ্দেশ্যমূলক দাবি করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আজ বিজিবি দিবস / রামগড় লোকাল ব্যাটালিয়ন থেকে বর্ডার গার্ড বাংলাদেশ

বিএনপি নেতা আনোয়ারুল আজিমের মৃত্যুতে নজরুল ইসলাম আজাদের শোক

বাঘাইছড়িতে চৌমুহনী বনাম উপজেলা মার্কেট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চীনে নারী পাচার অভিযোগে গ্রেফতারকৃত ৩জনের শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় ৮২২ জন পেলেন টিসিবির পণ্য

কাপ্তাইয়ে সড়ক আইনে ২০ মামলায় ৮ হাজার ১ শত টাকা জরিমানা 

দীঘিনালায় ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

রাজধানীতে পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

কাপ্তাইয়ে সনাতন যুব পরিষদের উপজেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

error: Content is protected !!
%d bloggers like this: