বুধবার , ২৯ মে ২০২৪ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাজুবাদাম চাষে ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে কাপ্তাইয়ে

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ২৯, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ

কাজুবাদাম ও কফি গবেষণা,  উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২১ সালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাজুবাদাম ও কফি চাষ শুরু হয়। উপজেলার প্রায় ৩০ হেক্টর জমিতে কফি ও কাজুবাদাম এর চাষ করা হয়েছে।

এর মধ্যে উপজেলার রাইখালী ইউনিয়ন এর কারিগরপাড়া ব্লকে  কাজুবাদাম এর কয়েকটি বাণিজ্যিক বাগান স্থাপন করা হয়। এই বাগানে রাইখালী ইউনিয়ন এর ১০জন কৃষকের ৫০ একর জমিতে প্রায় ৭ হাজার  এম-২৩ জাতের কাজুবাদাম গাছের চারা রোপণ করা হয়েছিল বলে জানা যায়  কাপ্তাই উপজেলা কৃষি অফিসার এর কার্যালয় হতে।

রোপনের ৩ বছরের মাথায় প্রায় ৫  হাজার গাছে ফুল আসে বলে জানা যায় । এর মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার গাছে এ বছর ফল আসে। বাগানে পানি সরবরাহের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রকল্প হতে গাছে পানির পাইপ লাইনসহ ৪ টি সোলার ডিপ ইরিগেশন সিস্টেম চালু করা হয়েছে। পানির ট্যাংক এবং পাইপ লাইনের মাধ্যমে গাছের গোড়ায় পানি দেয়া হচ্ছে।

বুধবার (২৯ মে) দুপুর ১ টা ৩০ মিনিটে  রাইখালী কারিগর পাড়ার ঐ কৃষি ব্লকের বাণিজ্যিক বাগানে গিয়ে দেখা যায়, পাহাড়জুড়ে রং বেরং এর    কাজু আপেল  এর সাথে কাজুবাদাম ঝুলে আছে। দৃষ্টিনন্দন এই বাগানের বিভিন্ন অংশ ঘুরে একই চিত্র দেখা যায়।

এসময় কথা হয় কৃষক সাজাই প্রু  মারমা এবং অনুপম চাকমার  সাথে। তাঁরা  বলেন, এত দ্রুত আমরা কাজু বাদামের ফলন পাবো সেটা প্রত্যাশা করি নাই। উপজেলা কৃষি বিভাগের নিবিড় তত্ত্বাবধানে এবং আমাদের ধারাবাহিক পরিচর্যায় আমরা খুব ভালো ফলনের আশা করছি। আগামী বছর ফলন ব্যাপক লাভজনক পর্যায়ে চলে যাওয়ার স্বপ্ন দেখছি।

এদিকে বুধবার( ২৯ মে) উপজেলা কৃষি কর্মকর্তা মো ইমরান আহমেদ কারিগর পাড়া কাজুবাদাম বাগান পরিদর্শন করেন।  এসময় তিনি বলেন, কাজুবাদাম চাষে ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে কাপ্তাইয়ের পাহাড়ি জনপদে। অত্যধিক পুষ্টিগুণ সমৃদ্ধ এবং উচ্চ মূল্যের ফসল হওয়ায় পাহাড়ি মাটিতে চাষ উপযোগী  কাজুবাদাম ফসলের চাষাবাদ দিনকে দিন ব্যাপক জনপ্রিয় হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চলমান প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ এবং প্রদর্শনী স্থাপনের মাধ্যমে কফি ও কাজুবাদাম চাষে কৃষকদের প্রত্যক্ষ সহযোগিতা করা হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাঘাইছড়িতে জামায়েত ইসলামীর শোভাযাত্রা

বাঘাইছড়িতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

লংগদুতে দয়াল চন্দ্র চাকমার জমি বেদখলের ঘটনায় ইউপিডিএফের নিন্দা প্রতিবাদ

জুরাছড়িতে ৭১ বিদ্যালয়ে শহীদ মিনার নেই

প্রশংসা কুড়িয়েছে কাপ্তাই শিল্পকলা একাডেমির গীতিনৃত্যনাট্য ‘এই বিজয় রক্ত কেনা’

কাপ্তাইয়ে এবার ৮ মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

বাল্য বিবাহ ও মাদক নির্মূলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সভা

ওয়াগ্গাতে আম্রপালির ফলন কম, হতাশ কৃষকরা

মধ্যরাতে শীতবস্ত্র নিয়ে বাড়ির দরজায় হাজির কাপ্তাই ইউএনও মুনতাসির জাহান

হিমেল চাকমার অনুসন্ধানী বইয়ের মোড়ক উন্মোচন

error: Content is protected !!
%d bloggers like this: