শুক্রবার , ২৭ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নুরুল আলম সিদ্দিকী; শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ইসমাইল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ২৭, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ

রাঙামাটি সদর উপজেলার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন বনরুপা আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল আলম সিদ্দিকী। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন একই প্রতিষ্ঠানের মাওলানা মোঃ ইসমাইল। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উদযাপনে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার স্বাক্ষরিত আদেশে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষক যাচাই বাছাই একটি কমিটি রয়েছে ওই কমিটির সভাপতি হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওই কমিটি আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল আলম সিদ্দিকীকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং ওই মাদ্রাসার শ্রেণি শিক্ষক মাওলানা ইসমাইলকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসাবে নির্বাচিত করেন। তৌহিত তালুকদার বলেন, যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের লেখা পড়ার মান ভাল এবং প্রতিষ্ঠানের সার্বিক দিকগুলো বিবেচনা করে জাতীয় শিক্ষা সপ্তাহে ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মূল্যায়ন করা হয়ে থাকে। মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পড়া লেখার মানসহ সব দিক গুলো বিবেচনা করেই শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করা হয়। সবার সহযোগিতায় ও নেক দোয়ার বদৌলতে আমরা কৃতকার্য হয়েছি। এ অর্জন সবার।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইএনও অফিসের দায়ের করা সাইবার মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক সাইফুল

নানিয়ারচরে ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কাপ্তাই জোনের উদ্যেগে এতিমদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি স্বনির্ভর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবীতে পানছড়িতে বিক্ষোভ

কাপ্তাইয়ের বিএসপিআই’র অধ্যক্ষ ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি ঘোষণা

ভারসাম্যহীনের প্রাণ কেড়ে নেয়া সেই ঘাতক লড়ি চালক আটক

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ নিয়ে রাঙামাটিতে সাংবাদিক ওরিয়েন্টেশন

খাগড়াছড়ির গুইমারা ও রামগড়ে একাধিক গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ

নারী ক্ষমতায়ন মানবাধিকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় বিষয়ক সভা

রাঙামাটি পর্যটন কেন্দগুলোতে সুনশান নিরবতা: ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ

error: Content is protected !!
%d bloggers like this: