শনিবার , ১৮ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা 

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
নভেম্বর ১৮, ২০২৩ ১১:১৭ অপরাহ্ণ

 

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত কাজে থাকা এক পুলিশ সদস্য গতকাল শনিবার বিকাল বেলা নিজ রাইফেলের গুলিতে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়।

জানা যায় উপজেলার বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা পুলিশ সদস্য মোঃ মোতাহের হোসেন (২৮).(কনস্টেবল নং ২৮৭৩) পিতা মৃত, শীষ মোহাম্মদ , সাং মধ্যমনাপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি। বেশ কয়েক দিন যাবত পারিবারিক কলেহের জেরে গতকাল শনিবার বিকেলে মোবাইলে লাইভে এসে বেতবুনিয়া ভু- উপগ্রহের পাহাড়ের উপর পুলিশ পোস্টে ( নিরাপত্তা চৌকিতে) নিজ রাইফেল দিয়ে নিজে গুলি করেন।

এসময় গুলির শব্দ শুনতে পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে জানা যায়।

খবর পেয়ে ঘটনা স্থলে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম( বার) ঘটনাস্থল পরিদর্শন করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

গুলিবিদ্ধ পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত থাকা পুলিশ ক্যাম্পের দায়িত্ব থাকা পুলিশ পরিদর্শক আইসি মোঃ মামুন কে মোবাইল ফোনে বেশ কয়েক বার যোগাযোগ করার চেষ্টা করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সনাতন সমাজ কল্যাণ পরিষদ মহালছড়ির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

লংগদুর আর এস উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

কাপ্তাইয়ে এবার ট্রাকের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

বন বিভাগ ও বিজিবির অভিযানে জ্বালানি কাঠসহ ট্রাক জব্দ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ম ভেঙ্গে খাগড়াছড়িতে অবাধে আসছে বিদেশী পর্যটক

চন্দনাইশে বরকল ইসলাম প্রচার সংস্থার ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

লংগদু জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প

কর্ণফুলী নদীতে র‍্যালীর মাধ্যমে শেষ হলো বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা

কাপ্তাইয়ে আহত ফারুককে দেখতে বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক

রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মাদকসহ আটক

error: Content is protected !!
%d bloggers like this: