শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় যৌথ অভিযানে মদ তৈরির সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার

প্রতিবেদক
আরিফুল হক মাহবুব, কাউখালী, রাঙামাটি।
ডিসেম্বর ১৯, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ

কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ তৈয়রীর সরাঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। ১৯ ডিসেম্বর ভোরে উপজেলার কচুখালী নীচপাড়া এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭ টায় উপজেলা সদরের খুব খাছে কচুখালী নীচপাড়া এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টর সুইউপ্রু মারমা (৪০) এর বাড়ীতে যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ ও সেনাবাহিনী।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কালেক্টর সুইউপ্রু মারমা পালিয়ে যায়। পরে তার ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ তৈরীর সরাঞ্জম ও ইউপিডিএফ’র চাঁদা আদায়ের রশিদ জব্দ করে কাউখালী থানায় নিয়ে আসে পুলিশ।

ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টর সুইউপ্রু মারমা (৪০) মূলতঃ কচুখালী, নীচপাড়া ও সদর এলাকার আশেপাশে বিভিন্ন ঠিকাদরী প্রতিষ্ঠান, ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাঁদা তোলার দায়িত্বে ছিলো বলে জানা গেছে।

এব্যাপারে কাউখালী থানায় মামলার পক্রিয়া চলছে বলে জানিয়েছেন কাউখালী থানার এসআই মহিন উদ্দিন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: