বুধবার , ৮ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আগামী ১৫ অক্টোবর কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে চ্যারিটি শো “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৮, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সঙ্গীত গুরু ফনিন্দ্র লাল ত্রিপুরার চিকিৎসা সহায়তায় আগামী ১৫ অক্টোবর বুধবার বিকেল ৪ টা হতে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে চ্যারিটি শো” মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য “। কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজক।

এতে সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশ নেওয়া সারেগামাপা এর শিল্পী চট্টগ্রামের শুভ দাশ। এছাড়া চট্টগ্রামের নন্দিত কন্ঠ শিল্পী বেতার ও টিভি শিল্পী রাজেস সাহা, কন্ঠ শিল্পী রিয়াজ ওয়ায়েজ, বেতার ও টিভি শিল্পী রোমেন বিশ্বাস রাজু এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী বেতার ও টিভি শিল্পী মো: রফিক, রওশন শরীফ তানি এবং তামান্না ইসলামও  সেদিন চ্যারিটি শো তে অংশ নিয়ে সঙ্গীত পরিবেশন করবেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় কাপ্তাই শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইসে উপজেলা শিল্পকলা একাডেমির ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক এবং চ্যারিটি শো উদযাপন কমিটির আহবায়ক আনিছুর রহমান।

এসময় সভাপতির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি রুহুল আমিন। তিনি বলেন, একজন গুণী মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। এই অঞ্চলে সাংস্কৃতিক কর্মকান্ড বিকাশে ফনিন্দ্র লাল ত্রিপুরার অবদান অনস্বীকার্য। তিনি একজন মানবিক ব্যক্তিত্বসম্পন্ন মানুষ।

এতে উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক জয়সীম বড়ুয়া, চ্যারিটি শো উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক বেতার ও টিভি শিল্পী মো রফিক, সদস্য সচিব মংচাই মারমা সহ গণমাধ্যমকর্মীরা  উপস্থিত ছিলেন। পরে চ্যারিটি শো এর পোস্টার এবং টিকিট উন্মোচন করা হয়।

প্রসঙ্গত: কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন সাধারণ সম্পাদক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক সঙ্গীত গুরু  ফনিন্দ্র লাল ত্রিপুরা। কাপ্তাইয়ের তৃণমূল পর্যায় হতে সঙ্গীত বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর হাত ধরে কাপ্তাইয়ে অসংখ্য সঙ্গীত শিল্পী তৈরি হয়েছে, আবার তাঁর কাছ থেকে  সঙ্গীত শিক্ষা গ্রহন করে বাংলাদেশ টেলিভিশন এর জনপ্রিয় শিশু কিশোরদের নিয়ে প্রতিযোগিতা নতুন কুঁড়িতে পুরস্কার অর্জন করেছেন অনেকে। এছাড়া জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, জাতীয় মৌসুমী প্রতিযোগিতা সহ নানা প্রতিযোগিতায় তাঁর হাত ধরে কাপ্তাই উপজেলা হতে অনেক প্রতিভাবান শিল্পী পুরস্কার অর্জন করেছেন। তিনি ২২ টি বছর ধরে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এর মতো গুরু দায়িত্ব পালন করে এসেছেন। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে রাষ্ট্রীয় সকল জাতীয় দিবসে তাঁর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এক কথায় বলতে গেলে কাপ্তাইয়ের মা মাটি মানুষ এর সাথে তাঁর যেই সম্পর্ক গড়ে উঠেছে, সেটা কখনো ভুলার নয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, এই মানুষটি গত মাস হতে কিডনি সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনে ইসরাইলী সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ সমাবেশ

মাটিরাঙ্গায় লাইসেন্স বিহীন হোটেল রেস্টুরেন্টে অভিযান

রাঙামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনা সভা

সাংবাদিক মোস্তফা কামালের ৫ম মৃত্যু বাষির্কীতে স্মরণ সভা

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

ডাকসু নির্বাচনে লড়াইয়ে পাহাড়ে তিন অগ্নি কন্যা

খাগড়াছড়ির স্কুল শিক্ষিকা এশার মৃত্যু  স্বাভাবিক নয়; ধারণা পুলিশের

কাপ্তাই সড়কে ভ্রাম্যমাণ আদালতের মামলা ও জরিমানা

কাউখালীতে ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সহযোগিতা করার আহবান জানালেন পুলিশ সুপার মুক্ত ধর

error: Content is protected !!
%d bloggers like this: