শনিবার , ৯ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

স্বাধীনতার ৫০ বছরে প্রথম জেলা প্রশাসক হিসেবে ডাবুয়া সফরে গেলেন মিজানুর রহমান

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
এপ্রিল ৯, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ

জসীম উদ্দিন, কাউখালী থেকে।

স্বাধীনতার ৫০ বছর পরে এ প্রথম কোন জেলা প্রশাসক হিসেবে রাঙামাটির কাউখালী উপজেলার দূর্গম ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়া ও বামাছড়ি এলাকা সফর করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

শনিবার সকালে তিনি এ সফরে যান। জেলা প্রশাসককে দেখে  আনন্দে আত্মহারা হন এলাকার মানুষ। মূলত জেলা প্রশাসক গিয়েছিলেন প্রধানমন্ত্রীর দেয়া গৃহহীনদের জন্য নির্মিত ঘরগুলো পরিদশন করতে।

মিজানুর রহমান বলেন, প্রধানন্ত্রী শেখ হাসিনার ঘোষনা দেশে একটি পরিবারও গৃহহীন অবস্থায় থাকবে না। গৃহহীন ছাড়া যেসব পরিবার আছে সকল পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হবে।


স্বাধীনতার ৫০ বছর পরে প্রথম জেলা প্রশাসক হিসেবে এ এলাকায় আগমন উপলক্ষে এ এলাকার উন্নয়নের জন্য তিনি কী ব্যবস্থা নিবেন জানতে চাইলে তিনি বলেন , দুগম এ ইউনিয়নের অবহেলিত যেসব এলাকা রয়েছে সে গুলোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প হাতে নেয়া হবে।

বিশেষ করে একজন রোগী পরিবহন এবং জনসাধারণ চলাচলের জন্য ভালো কোন  রাস্তা নেই, নেই বিদ্যুৎ ব্যবস্থা। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

এ সময় তিনি কিছু দরিদ্র জনগণের মধ্যে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম চৌধুরী, কাউখালী উপজেলা নিবাহী অফিসার নাজমুন আরা সুলতানা, এসি ল্যান্ড মোহামদ জামসেদুল আলম, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা, ডাবুয়া বৃক্ষভানুপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক দেব জোতি চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

পরে তিনি বর্মাছড়ি এলাকায় অবস্থিত ফটিকছড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই-আসামবস্তী সড়কে হাতির উপদ্রব: বন বিভাগের সতর্কতা জারি

মাদক মামলা জামিন-অযোগ্য ও সর্বোচ্চ মৃত্যুদন্ড পর্যায়ে আনার জন্য ব্যবস্হা করা হচ্ছে-দীপেন দেওয়ান এমপি

ঈদগাঁওয়ে এমপিওভুক্ত ডজনাধিক স্কুল-মাদ্রাসায় কর্মবিরতি

কাপ্তাই থানার নতুন ওসি মোহাম্মদ কায় কিসলু

লংগদুর এক গ্রামে ১২০ বিঘা জমিতে সরিষা চাষ

 গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণে জুরাছড়িতে সভা 

কাউখালীতে সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

রাঙামাটিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ শিক্ষার্থীকে জেলা প্রশাসনের সম্মাননা

বর্ষায় প্রাণ ফিরেছে পাগলী পাড়া ফইরা মুরং ঝর্ণার

পরিবেশ বান্ধব ও সবুজ উপজেলা গড়ে তুলতে দীঘিনালা জোনের ২৬ হাজার চারা বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: