মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ৬, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ

 

বাঘাইছড়ি উপজেলায় পৌর আওয়ামিলীগের ৮ নং ওয়ার্ড সভাপতি ললিত কুমার চাকমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা।

সোমবার রাত দশ ঘটিকায় মধ্যম বাঘাইছড়ি নিজ বাড়ীতে ঘুমন্ত ললিত কুমার চাকমাকে বাহিরে ডেকে নিয়ে মুখোশ পরিহিত ৪ সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে উন্নয়ন চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত ললিত কুমার চাকমা বলেন আওয়ামীলীগ করার অপরাধে পাহাড়ের সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্য হামলা চালিয়েছে।

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক দেবাশীষ বনিক জানান, ললিত কুমার চাকমার শরীরে প্রায় ২০ টি ধাড়ালো অস্ত্রের আঘাত রয়েছে।

ঘটনার পর হাসপাতালে ছুটে আসেন বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জমির হোসেন। এসময় পৌর মেয়র বলেন, হত্যার উদ্দেশ্য সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবী করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বছরের পর বছর বিদ্যুৎ ভোগান্তির শিকার লংগদু ও বাঘাইছড়িবাসী

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে অর্ধদিবস কর্মবিরতি

পাইলিং জটিলতায় থমকে কাপ্তাই-ব্যাঙছড়ি সেতুর কাজ, ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে যান চলাচল

নির্বাচন বর্জনে দীঘিনালায় বিএনপির লিফলেট বিতরণ

রামগড়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

জাতীয় শিশু দিবসে বাঘাইছড়িতে নানান আয়োজন

নানিয়াচরে অতিরিক্ত মদ পানে যুবকের মৃত্যু 

কাপ্তাইয়ের নতুন ওসি মো: মাসুদ

খাগড়াছড়িতে ৩ সন্তানের জননী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

error: Content is protected !!
%d bloggers like this: