রবিবার , ৮ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

৩১ দফার মাধ্যমে দেশে শান্তি ও অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মার্চ ৮, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকল সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে শান্তি, সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে সহাবস্থান করার নির্দেশনা পেয়েছেন। আমরা সরকারের এই ৩১ দফার ম্যানিফেস্টো সর্বান্তকরণে মেনে চলব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ বা বৈষম্য থাকবে না– বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান।

আজ (রবিবার, ৮ মার্চ) রাতে রাজধানীর বাসাবোস্থ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে যোগদান শেষে উপস্থিত ভিক্ষু-ভান্তে ও ভক্তবৃন্দের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে মন্ত্রী বর্তমান সরকার ও দেশের মানুষের মঙ্গল কামনায় আয়োজিত প্রার্থনায় অংশ নেন।

বৌদ্ধ ধর্মের মূলবাণী ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী আরও বলেন, আমাদের পবিত্র বৌদ্ধ ধর্ম পাহাড় ও সমতলকে এক করেছে। আমাদের মাঝে মৈত্রীর বন্ধন আরও দৃঢ় হোক। ভিক্ষু ভান্তেদের এই প্রার্থনা আমাদের দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে। আমরা সকলে মিলে দেশ ও জনগণের কল্যাণে এবং দেশের উন্নতি কামনায় সরকারের কাজে নিয়োজিত থাকব। জগতের সকল প্রাণি সুখী হোক।

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আসার দীর্ঘদিনের ইচ্ছার কথা ব্যক্ত করে মন্ত্রী তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বিশেষ এই প্রার্থনা অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিনী মৈত্রী চাকমা উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি সরুপানন্দ ভিক্ষু, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের উপাধ্যক্ষ আনন্দমিত্র ভান্তে, ধর্মানন্দ ভান্তে, কল্যাণ জ্যোতি ভিক্ষুসহ সংগঠনের মহাসচিব ড. সুমন কান্তি বড়ুয়া, রাঙ্গামাটি জেলা জিয়া পরিষদের সভাপতি মানসমুকুর চাকমা, সুভাষ চন্দ্র চাকমা, রনজিত কুমার বড়ুয়া, অনুপম বড়ুয়া, সুশীল বড়ুয়া, পার্থ প্রতীম বড়ুয়া অপুসহ বিভিন্ন স্তরের ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ ভক্তবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ি জেলা পরিষদে এক ঘন্টার জন্য চেয়ারম্যান হলেন স্কুলছাত্রী মোহনা ত্রিপুরা

কাপ্তাই ওয়াগ্গা চা বাগানের খেয়া ঘাটের উদ্বোধন 

বিজয় দিবসে কাপ্তাই তথ্য অফিসের আলোচনা সভা সঙ্গীতানুষ্ঠান

রাঙামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

শিক্ষা উন্নয়ন ও সবুজ প্রকৃতি গড়তে মহালছড়িতে সেনাবাহিনীর সহায়তা

রামগড়ে অবৈধ বালু জব্দ; পালিয়েছে চক্রের সদস্যরা

চন্দনাইশ গাছবাড়ীয়া সরকারি কলেজে নবীনবরণে এমপি জসীম উদ্দীনের বাস উপহারের ঘোষণা

‎রাঙামাটিতে ভোলকান ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পাহাড় নিয়ে ষড়যন্ত্র প্রতিরোধে বান্দরবানে লিফলেট বিতরণ পিসিসিপি’র

রাজস্থলী-বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা মহাসড়কের বাঁক যখন মরণফাঁদ

error: Content is protected !!
%d bloggers like this: