মঙ্গলবার , ২২ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ছাত্রলীগ নেতা জয় হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে টিএসএফের মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
মার্চ ২২, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ণ

জয় ত্রিপুরার হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ত্রিপুরা স্টুেডেন্টস ফোরাম রাঙামাটি জেলা ও রাঙামাটি সরকারী কলেজ শাখা।

মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জয় ত্রিপুরার হত্যার ৭ দিন অতিবাহিত হতে চললেও পুলিশ এ ঘটনার কোন কুল কিনারা করতে পারেনি। বক্তারা অভিযোগ করেন পুলিশের এমন ব্যর্থতার কারণে সন্ত্রাসীরা রাঙামাটি শহরে এ ধরণের হত্যাকান্ড ঘটানোর সাহস করছে। অবিলম্বে জয় ত্রিপুরা খুনীদের চিহ্নিতত করে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে সামনে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন।

ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম রাঙামাটি সভাপতি সুরেশ ত্রিপুরার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, বালুখালী ইউপির ৬ নং সদস্য জীবনশ্রী ত্রিপুরা, কিল্লামুড়া ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রুপায়ন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সাবেক সভাপতি শুক্লা ত্রিপুরা, ত্রিপুরা স্টুেডেন্টস ফোরামের কেন্দ্রীয় সভাপতি নয়ন ত্রিপুরা, সাধারণ সম্পাদক অঞ্জুলাল ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক টিটু ত্রপুরা, রাঙামাটি জেলা সভাপতি উর্মি ত্রিপুরা, সাধারণ সম্পাদক পলি ত্রিপুরা, রাঙামাটি কলেজ শাখার সভাপতি সীমা ত্রিপুরা, সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা।

প্রসঙ্গত গত বুধবার রাত আড়াই টার দিকে রাঙামাটি শহরের হাসপাতাল গেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন রাঙামাটি শহরের দেবাশীষ নগরের বাসিন্দা ছাত্রলীগ রাঙামাটি সদর উপজেলা উপ প্রচার সম্পাদক জয় ত্রিপুরা। এ ঘটনায় নিহতের ভাই সাগর ত্রিপুরা কোতয়ালী থানায় অজ্ঞাত আসামীদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার ৭ দিন পার হলেও এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে কাজুবাদাম চাষে কৃষকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

বিলাইছড়িতে প্রশাসন কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

পার্বত্য শান্তি চুক্তির ফলে পাহাড়ে উন্নয়নের ধারা অবহ্যত রয়েছে

রাঙামাটি জেলায় ৪র্থ অর্থনৈতিক শুমারি শুরু

জুরাছড়িতে ৩৩ হাজার মানুষ পাবে টিকার প্রথম ডোজ

বাঘাইছড়ি সেবায় ডিজিটাল রূপান্তরে নুর হোসেনের নির্মিত ‘বাঘাইছড়ি সেবা অ্যাপ’

বিলাইছড়িতে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাঙ্গালহালিয়ায় কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত 

মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঈদগাঁওয়ে সংরক্ষিত বন থেকে ২ কাঠুরিয়া আটক

error: Content is protected !!
%d bloggers like this: