মঙ্গলবার , ২০ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

তথ্য অধিকার নিশ্চিতেই প্রতিষ্ঠিত হয় জনগণের সাংবিধানিক অধিকার– শারমিন জাহান

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
মে ২০, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান বলেন, জনগণ হলো সকল ক্ষমতার উৎস। তাই জনগণ সকল তথ্য পাওয়ার অধিকার রাখে। তথ্য হলো একটি পাওয়ার। তথ্য জানার অধিকার নিশ্চিত হলে জনগণের চিন্তা বিবেক ও বাকস্বাধীনতার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হয়।

তিনি মঙ্গলবার (২০) বেলা ১২ টায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে জণগণের নিকট প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণের জন্য অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন- ২০০৯ ও শুদ্ধাচার কৌশল বিষয়ক অংশীজনের সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, হেডম্যান, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন এর সঞ্চালনায় এসময় তথ্য অধিকার আইন নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড় উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ 

কাবাডিতে দেশ সেরা জুরাছড়ি ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়

কর্ণফুলী নদীতে ড্রেজিং করতে এসে ক্রেন নদীতে পড়ে গেল

রাঙামাটি রিজিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ইউপিডিএফের মানববন্ধন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত- জেএসএস

কাপ্তাই নব নির্বাচিত চেয়ারম্যানকে লগগেইট জয়কালী মন্দিরে সংবর্ধনা

চন্দ্রঘোনায় কোভিডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রামগড়ে বিএনপির একাংশের ইফতার ও দোয়া মাহফিল

রামগড়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

কাপ্তাইয়ে সমাজসেবা দিবসে র‍্যালী ও কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা

error: Content is protected !!
%d bloggers like this: