মঙ্গলবার , ১০ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে বোরো ধানের ফলনে কৃষকের মুখে হাসি 

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
মে ১০, ২০২২ ১০:১৭ অপরাহ্ণ

 

চলতি বোরো মৌসুমে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশী ধান উৎপাদন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ফলে ব্যস্ততা বেড়েছে কৃষাণ-কৃষাণীর। জানা যায়, রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ও গাইন্দ্যা ইউনিয়নে সবচেয়ে বেশী ধানের ফলন হয়েছে।

রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়া, কাকড়াছড়ি পাড়া, ধলিয়া, ২ নং গাইন্দ্যা ইউনিয়নের চুশাক পাড়া, গাইন্দ্যা পাড়া ওগাড়ী পাড়ায় সরজমিনে গিয়ে দেখা যায়, ধানের ব্যাপক সমারোহে ভরপুর সবুজ প্রান্তর। জমিতে জমিতে ধানের গন্ধে মৌ মৌ করছে চারপাশ। কৃষাণ -কৃষাণী ব্যস্ত ধান কাটায়। তবে গত বছরের মতো এই বছরও কৃষকরা ধান কাটার দিন মুজুরের সংকটে ভুগছেন বলে কৃষক সামুচাই মারমা এবং কৃষক কামাল হোসেন জানান।

রাজস্থলী উপজেলার কৃষি অফিসার মো: মাহবুব আলম রনি জানান, এই বছর রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ৩০০ হেক্টর জমিতে বোরো ধানের ব্যাপক ফলন হয়েছে। যার মধ্যে বিভিন্ন জাতের উফশী ধান ১৭০ হেক্টর এবং হাইব্রিড ধান ১৩০ হেক্টর। কৃষি বিভাগের প্রণোদনা ও বীজ সহায়তা প্রদানের ফলে হাইব্রিড জাতের আবাদ লক্ষ্যমাত্রার তুলনায় বৃদ্ধি পেয়েছে।

এই বছরের কৃষি বিভাগের ফলন লক্ষ্যমাত্রা ছিল ১০০০ মেট্রিকটন (চাউল)। তবে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে কৃষি বিভাগ জানিয়েছেন।

ইতিমধ্যে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ধান কাটা শুরু হয়ে গেছে। এইবার ধানের ব্যাপক ফলন হওয়ায় কৃষকেরা আশানুরূপ ফলন গোলায় তুলতে পারবে বলে মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তা নন্দীয় তনচংগ্যা, কুশল তালুকদার ও কাজল নাথ এবং শাহাজান আশাবাদ ব্যক্ত করেছেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাগো হিন্দু রাঙামাটি পৌর কমিটির অনুমোদন

শুধু সার্টিফিকেট নয় প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে -ব্রি. জে. হায়দার চৌধুরী

খাগড়াছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা এগিয়ে

খাগড়াছড়ির রামগড়ে নারীর এক মরদেহ উদ্ধার

কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজধানীতে পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

ফের বাজার তদারকিতে কাপ্তাই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ

শীতকালীন সবজির দামে স্বস্তি, চড়া মাছ-মুরগির বাজার

কাপ্তাইয়ে ৭০ হাজার বর্গফুট কারেন্ট জাল ধ্বংস

রাঙামাটিতে ইমাম সমিতির আলোচনা সভা / শয়তানি কার্যক্রম থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে

error: Content is protected !!
%d bloggers like this: