বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে ঢাবি ছাত্রী অপহরণ ঘটনায় একজন আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৭, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী দিপিতা চাকমাকে অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে দানপ্রিয় চাকমা নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার সকালে সাজেক ইউনিয়নের দাড়িপাড়া নামক দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাজেক থানার ওসি নুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার দ্বিপিতাসহ ঢাবির লোকপ্রশাসন বিভাগের বার্ষিক ট্যুর বিভাগের ৪০ জনের একটি দল সাজেক যাচ্ছিল। পথে তাদের গাড়ি আটকিয়ে বাঘাইহাট-সাজেক পর্যটন সড়কের শিজকছড়ার সার্জেন্ট কামাল চত্বর থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত দ্বিপিতাকে অপহরণ করে নিয়ে যায়।

পরে যৌথবাহিনীর অভিযানের মুখে ছেড়ে দিয়ে গেলে এদিন সন্ধ্যায় সাজেকের ছয়নালছড়া এলাকা থেকে দ্বিপিতা চাকমাকে উদ্ধার করে পুলিশ। দিপিতা চাকমা খাগড়াছড়ি সদরের শীতেজ চাকমার মেয়ে।
এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার আটক দানপ্রিয় চাকমা জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য বলে জানায় পুলিশ। দানপ্রিয় দাড়িপাড়া এলাকায় অনিল কুমার চাকমার ছেলে।
সাজেক থানার সার্কেল এসপি ও রাঙামাটির জৈষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দানপ্রিয় আঞ্চলিক সংগঠন জেএসএসের সক্রিয় সদস্য। ভিডিও ফুটেজ দেখে তাকে অপহরণের সঙ্গে সরাসরি জড়িত বলে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় বৃহস্পতিবার দুপুরে আটক দানপ্রিয়কে রাঙামাটির আদালতে চালান দেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উন্নয়ন বোর্ডের সাড়ে ৬৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন রাঙামাটির ৭৫৩ মেধাবী শিক্ষার্থী

প্রাণচাঞ্চল্য ফিরেছে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে : বড় মাছের দেখা নাই, ছোট মাছের সংখ্যা বেশী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জুরাছড়িতে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা

রাঙামাটিতে ব্যস্ততম সড়কের পাশে টিসিবি পণ্য বিক্রয়: ভোগান্তিতে ক্রেতারা

কাপ্তাইয়ে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টায় থানায় মামলা

কাপ্তাইয়ে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা কমিটির প্রশিক্ষণ 

বাঘাইছড়িতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়িদের মাঝে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিতরণ

জুরাছড়িতে প্রকল্প অবহিতকরণ করতে টংগ্যা ও প্রোগ্রেসিভে সভা

সুষ্ঠু ভোটের দাবিতে লংগদু ইউএনও কে নির্বাচনের আগেই প্রত্যাহারের দাবিতে প্রার্থী বারেক সরকারের সংবাদ সম্মেলন

খাগড়াছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / সরকার দরিদ্র মানুষ ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগী

error: Content is protected !!
%d bloggers like this: