সোমবার , ১১ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড় সীমান্তে ভারতীয় ২ নাগরিককে আটক করেছে বিজিবি

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
ডিসেম্বর ১১, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির রামগড় সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে ভারতীয় দুই নাগরিককে। ৪৩ বর্ডার বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেন। আটক দুইজন সম্পর্কে মা ও ছেলে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার সময় রামগড় ৪৩ ব্যাটালিয়নের অধীনস্থ কাঁশিবাড়ী বিওপির নায়য়েক সুবেদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্তভর্তি ছোটখেদা এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশকালে তাদের আটক করে রামগড় থানায় হস্তান্তর করেন।

আটককৃতরা হলো, পুষ্প রাণী দাস (৬০), স্বামী রণজিত দাস, ৮নং কালীনগর দাসের দড়, পোঃ কালীনগর, থানা- হারউড পয়েন্ট কোটাল, জেলা- দক্ষিণ পরগণা এবং তার ছেলে দিপংকর দাস (৩১)।

বিজিবি ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর ছিদ্দিক সাইমুম জানান, তারা গত শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগণা হতে ট্রেন ও বাসযোগে সাবরুম আসে আজ সোমবার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। পুষ্প রাণী তার ছেলেকে নিয়ে চট্টগ্রামের কোতয়ালীতে বসবাসকারী ছোট ভাই বিনদ দাসের বাড়িতে আসার উদ্দেশ্য সীমান্ত অতিক্রম করেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ জানান, অভিযোগের ভিক্তিতে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন। মামলা পরবর্তী খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ

লামায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

রাঙামাটি আইটি স্কুলে চালু হলো কম্পিউটার ল্যাব

রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা

বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের বিশেষ সভা

রাজবন বিহারে দুদিনের কঠিন চীবর দান শুরু

বদরখালীতে অটোরিকশা থেকে গুলি ছুড়ে যুবককে হত্যা

খাগড়াছড়িতে শতাধিক শিক্ষার্থীকে মং রাজা মংপ্রু সেইন শিক্ষাবৃত্তি দিয়েছে সেনাবাহিনী

বাঘাইছিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পার্বত্য কাব্যের ত্রাণ বিতরণ

জেলা পরিষদের নারী দিবস পালন

error: Content is protected !!
%d bloggers like this: