শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ডিজিএনএম’র মহাপরিচালকের পদত্যাগের দাবিতে কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ১:১৩ অপরাহ্ণ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ সকল পরিচালকের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে সর্বস্তরের নার্স কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে রাঙামাটি নার্সিং ইনস্টিটিউট ও রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে কর্মরত স্টাফ নার্সদের উদ্যোগে সদর জেনারেল হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সিনিয়র স্টাফ নার্স ও নার্স শিক্ষার্থীরা বলেন, নার্সদের বদলি সংক্রান্ত জটিলতা নিরসন এবং বদলি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত সিন্ডিকেট নিয়ে কথা বলতে গেলে মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের সঙ্গে অপেশাদারিত্ব সুলভ আচরণ করে। নার্সিং মহাপরিচালক নার্স ও নার্সিং পেশাকে মারাত্মকভাবে হেয়-প্রতিপন্ন করেছেন।

নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়ে নার্সদের সঙ্গে এমন আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য না, তাই অনতিবিলম্বে তার এই বক্তব্যের জন্য তাকে অবশ্যই সমগ্র নার্সজাতির কাছে ক্ষমা চাইতে হবে। তারা দাবি জানিয়ে বলেন, মাকসুদা নরকে মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করতে হবে এবং নার্সিং এর মহাপরিচালকসহ সকল পদে নার্সদের পদায়ন করতে হবে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিটু তালুকদারের সঞ্চালনা রাঙামাটি নার্সিং ইনস্টাক্টর ইনচার্জ সিমা মন্ডলের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র স্টাফ নার্স শুভরা রানী বডুয়া, পাবলিক হেলথ নার্স বিভামস্ত্রি দেওয়ান, নার্সিং শিক্ষার্থী সাজিদ আহমেদ, আব্দুল্লাহ তালুকদার, রিয়া দে, আনোয়ারা বেগমসহ রাঙামাটি নার্সি ইনস্টিটিউটের সকল শিক্ষক-শিক্ষার্থী,জেনারেল হাসপাতালে স্টাফ, স্টাফ নার্স, সুপারভাইজার ও ডিপিএইচএন বৃন্দরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন 

দুর্গম সীতা পাহাড় পাড়া কেন্দ্র পরিদর্শনে কাপ্তাই ইউএনও 

চন্দ্রঘোনায় ১৩০ লিটার মদসহ একজনকে আটক করেছে পুলিশ

বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে রাঙামাটিতে লাল সবুজের বৃক্ষরোপণ

ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত

লংগদুতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাউখালীর দুর্গম ডোবাকাটায় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে বাঙ্গালহালিয়ায় ছাত্রদলের বিক্ষোভ

দীঘিনালায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রাঙামাটির মানিকছড়ি চেকপোষ্টে রোহিঙ্গা নাগরিক আটক

error: Content is protected !!
%d bloggers like this: