বুধবার , ৮ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত

প্রতিবেদক
test
নভেম্বর ৮, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ

 

২০১৯ সালের ১৮ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে বাঘাইহাট হতে বাঘাইছড়ি উপজেলা সদরে ফেরার পথে ৯ কিলো নামক এলাকায় দুর্বৃত্তদের ব্রাশফায়ারে ঘটনস্থালে ৬ ও চিকিৎসাধীন অবস্থায় ১জন মৃত্যু বরণ করেন। নিহত ৭ জন শহীদের স্মরণে উপজেলা পরিষদ ভাবনের সামনে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ।

বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা ও নির্বাহী অফিসার রুমানা আক্তারের উদ্যোগে স্মৃতিস্তম্ভ টি নির্মিত হয়।

বুধবার (৮নভেম্বর) দুপুরে স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, ইউপি চেয়ারম্যান অলিভ চাকমা, আপন চাকমা, বিল্টু চাকমা, নির্বাচন অফিসার চৈতালী চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, আমি বাঘাইছড়ি উপজেলার সাথে ভালোভাবে পরিচিত হয়েছি ২০১৯ সালের ১৮ মার্চের নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে এরমধ্যে বাঘাইছড়িতে এসে অনেকের দাবী পেলাম সেই ঘটনায় নিহতদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য উপজেলা চেয়ারম্যানের আগ্রহে অবশেষে নির্মিত হলো স্তম্ভটি।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে নিহতদের পরিবারের দাবী এবং আমাদের উদ্যোগ ছিলো একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের অবশেষে আজ নির্মিত হলো। আমাদের ভালো লাগছে শহীদদের নাম বর্তমান ও পরবর্তী প্রজন্ম জানতে পারবে।

শহীদ মিহির কান্তি দত্তের ছেলে পিয়াল দত্ত বলেন উপজেলা চেয়ারম্যান ও ইউ এন ও মহোদয়ের প্রচেষ্টায় আমাদের দাবীটি পূর্ণ হলো এখন অন্তত প্রতি বছর তাদের স্মরণে একটু দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারবো।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতের আনন্দঘন পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজস্থলীতে জরায়ু ক্যান্সার টিকার আওতায় ১৫১৩ কিশোরী

বিএসপিআই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

মানিকছড়িতে জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ 

রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে বাঘাইছড়ি জামায়াতের আলোচনা সভা

টিএসএফের তিন দশক পূর্তিতে খাগড়াছড়িতে নানা অনুষ্ঠান

জুরাছড়ির দুর্গম এলাকায় পানি সরবরাহ লাইন উদ্বোধন 

খাগড়াছড়ি ও চট্টগ্রামের ৩টি আসনে ৩৪৪টি ভোট কেন্দ্রে নিরাপত্তা দেবে গুইমারা সেক্টর

রাঙামাটি সাধারণ পাঠাগারের নব নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহন

হেভিওয়েট প্রার্থীর হলফনামা / বীর বাহাদুরের বছরে আয় প্রায় ৪ কোটি টাকা; নিজের সম্পদ ১০ কোটি; স্ত্রীর ৪ কোটি

error: Content is protected !!
%d bloggers like this: