শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পাহাড়ে কোন সন্ত্রাসীদের ঠাঁই হবেনা-ব্রি. জেনারেল মো: হাসান মাহমুদ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
নভেম্বর ২৯, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: হাসান মাহমুদ বলেছেন, পাহাড়ে কোন সন্ত্রাসীদের ঠাঁই হবেনা বলে হুশিয়ারী নিয়ে বলেন,পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সম্প্রীতির অটুট বন্ধনে কাজ করে যাচ্ছে। একই সাথে স্থানীয় বসবাসরত সকল জনগোষ্ঠীর শিক্ষা,স্বাস্থ্য থেকে শুরু করে নিরাপত্তায় বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বিকেলে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ি সাবজোনের তারাবন ছড়ায় স্থানীয়দের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে তিনি আরো বলেন, পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজ নির্মুল হবে অচিরেই। সন্ত্রাসীদের চাঁদাবাজি ও অস্ত্রের ঝনঝনানি থাকবে না। শান্ত পাহাড়ে অস্থিতিশীল করার স্বপ্ন তাদের আর বাস্তবায়ন হতে দেয়া হবেনা। অচিরেই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম আমাদের সবার। তাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল সন্ত্রাসীদের পাহাড় থেকে উৎখাত করা হবে বলে তিনি জানান। পার্বত্য চট্টগ্রামে বসবাসদের নিরাপদে রাখতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে জানান রিজিয়ন কমান্ডার।

ডিজিএফআই এর (কর্নেল জিএস) কর্ণেল আতিকুর রহমান, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. খাদেমুল ইসলাম,লোগাং ৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ রবিউল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জি–টু–আই) কাজী মোস্তফা আরেফিন,পানছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত প্রমূখ। এছাড়া পানছড়ি লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গি ইউপি চেয়ারম্যান আনন্দ জয় জাকমা,লোগাং ইউপি সদস্য মো: শাহেব আলী,স্থানীয় হেডম্যান কার্বারীসহ অনেকে অংশ নেন।

পরে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, স্থানীয়দের শীতের কম্বল এবং ৩ শতাধিক স্থানীয়দের বিনামুল্যে মেডিকেল স্বাস্থ্য সেবা প্রদান করা হয় এতে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে যথাযথ মর্যাদায় ঈদে-মিলাদুন্নবী (সঃ) ও জশনে জুলুস উদযাপন

উত্তম কুমার তঞ্চঙ্গাকে আর্থিক সহায়তা দিল ছাবা

দীঘিনালার মধ্যবানছড়ায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পিং

বিয়ের আশ্বাসে রাঙামাটিতে এনে নারীকে হত্যা, খুলনা থেকে গ্রেপ্তার ঘাতক

কাপ্তাইয়ে খেলতে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে ৫ বছরের শিশুর মৃত্যু

বিলাইছড়ি কলেজের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস বিতরণ 

জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র সূচনা দেশকে তলাবিহীন জুড়ি থেকে উত্তরণ করেছে- মেয়র শাহাদাত

কাপ্তাইয়ে এইচএসসি ইংরেজী ২য় পত্র পরীক্ষায় অনুপস্থিত ১৫ জন শিক্ষার্থী

চন্দনাইশে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাই চোলাই মদ ও গাজা সহ আটক ৩

error: Content is protected !!
%d bloggers like this: