শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাউখালীতে দু’দিন ধরে নিখোঁজ ফেরিওয়ালা

প্রতিবেদক
আরিফুল হক মাহবুব, কাউখালী, রাঙামাটি।
ডিসেম্বর ২০, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালীর উল্টা রাঙ্গীপাড়া নামক দূর্গম পাহাড়ে মালামাল বিক্রি করতে গিয়ে গত দু’দিন ধরে নিখোঁজ রয়েছেন সহিদ খাঁ নামের এক ফেরিওয়ালা। ১৯ ডিসেম্বর শুক্রবার সকালে কাউখালী সদর হয়ে পাহাড়ের ভেতরে প্রবেশ করার পর আজ-অব্দি সে বাসায় ফেরেনি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

নিখোঁজ সহিদ খাঁ (৩৭) রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ এলাকার শুক্কুর আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বস্তিতে ভাড়া বাসায় থাকে এবং কাউখালী সহ আশপাশের এলাকায় ফেরিতে মালামাল বিক্রি করে।

নিখোঁজ সহিদের ফুফাতো ভাই সুমন জানান, শুক্রবার সকালে সে বাসা থেকে মালামাল নিয়ে কাউখালী যায়। সেখান থেকে দূর্গম উল্টা রাঙ্গীপাড়া এলাকায় ঢুকে। এরপর আর বাসায় ফিরে আসেনি। তার ব্যবহৃত 01616-233843 নাম্বারের ফোনটিও বন্ধ রয়েছে।

সহিদের সহপাঠী অপর ফেরিওয়ালা সাইফুল ইসলাম জানান, সে দীর্ঘদিন যাবৎ কাউখালীর দূর্গম পাহাড়ী এলাকা পানছড়ি, উল্টা রাঙ্গীপাড়া এলাকায় ফেরিতে বাচ্চাদের খেলনাসহ বিভিন্ন মালামাল বিক্রি করে। ১৯ ডিসেম্বর সে উল্টা রাঙ্গীপাড়া এলাকায় যাবে বলে তাকে জানিয়ে ছিলো।

সাইফুল জানায়, গত দেড় বছর পূর্বে সহিদ কাউখালীর পানছড়ি এলাকায় মালামাল বিক্রিয় করতে প্রবেশ করলে অস্ত্রধারী সন্ত্রাসীরা চাঁদার জন্য তাকে আটক করে ৪০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়।

পানছড়ি, তালুকদার পাড়া, উল্টা রাঙ্গীপাড়া এলাকাসহ কাউখালীর উত্তরাঞ্চল মূলতঃ চুক্তি বিরোধী ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের ঘাঁটি হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে তাকে চাঁদার জন্য আটকে রেখেছে সশস্ত্র গ্রুপের সদস্যরা।

২০ ডিসেম্বর সহিদ খাঁ নিখোঁজের বিষয়ে তার ফুপাতো ভাই সুমন কাউখালী থানায জিডি করতে যায়। কিন্তু বাসা রাঙ্গুনিয়া থানার আওতায় হওয়ায় কাউখালী থানা রাঙ্গুনিয়া থানায় মামলার পরামর্শ দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিবার রাঙ্গুনিয়া থানায় জিডি করতে যাচ্ছে বলে জানা গেছে।

কাউখালী থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক জানান, সে যেহেতু রাঙ্গুনিয়ার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন সেহেতু জিডি রাঙ্গুনিয়া থানায় করার জন্য পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

রাঙামাটিতে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা

ফের রাজস্থলীতে আ.লীগ নেতা অপহরণ

রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসার উদ্বোধন করলেন ওয়াদুদ ভূইয়া

প্রবীণ সাংবাদিকদের মাসিক ১০ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান প্রস্তাব চূড়ান্ত

ধর্ষকের সাজা বহালের দাবিতে ৩০ আগস্ট রাঙামাটিতে আধাবেলা অবরোধের ডাক

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

লিলি পাংখোয়ার জন্য কাপ্তাই ইউএনও’র ভালোবাসা

রূপসী কাপ্তাইয়ের আয়োজনে হারিয়ে যাওয়া বউ-ছি ও হা-ডু-ডু খেলা ফেরানোর উদ্যোগ

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কালেক্টর আটক

error: Content is protected !!
%d bloggers like this: