সোমবার , ৩১ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎রাঙামাটি সনাকের নতুন সভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি গৈরিকা ও রনজিৎ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ৩১, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটির নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত রোববার (৩০ আগস্ট) অনুষ্ঠিত নিয়মিত সনাক সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হয়েছেন মোহাম্মদ আলী এবং সহসভাপতি হয়েছেন গৈরিকা চাকমা ও রনজিৎ নাথ। নতুন কমিটি আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে।

‎দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণের মধ্যে সচেতনতা ও চাহিদা সৃষ্টি এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে সনাক রাঙামাটি ২০১০ সাল থেকে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

‎এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভূমি প্রশাসন ও জলবায়ু অর্থায়নে সুশাসনসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন সেবাখাতে সেবার মান, অব্যবস্থাপনা ও দুর্নীতির চিত্র তুলে ধরার পাশাপাশি সমস্যা সমাধানে সুপারিশসহ বিভিন্ন অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করছে সনাক।

‎সনাকের এসব কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার পাশাপাশি নেতৃত্বে ধারাবাহিক পরিবর্তনের অংশ হিসেবে ৩০ আগস্টের নিয়মিত সভায় নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটি এক বছর দায়িত্ব পালন করবে। তবে প্রতিবছর কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে দায়িত্বের মেয়াদ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বাড়তে পারে। এর আগে সনাক রাঙামাটির সভাপতি হিসেবে প্রফেসর বাঞ্ছিতা চাকমা এবং সহসভাপতি হিসেবে সাগরিকা রোয়াজা ও এস এম মঈন উদ্দিন দায়িত্ব পালন করেছেন।

‎সনাক ম্যানুয়েলের ৩(ঘ) ধারা অনুযায়ী, কমিটির নেতৃত্বের মেয়াদ এক বছর। মূল্যায়ন সাপেক্ষে একজন সর্বোচ্চ তিন বছর সভাপতি বা সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। এক বছর দায়িত্ব পালনের পর সভাপতি ও সহসভাপতিদের নেতৃত্ব ও কর্মকাণ্ড পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়। এরপর তাঁদের দায়িত্বে বহাল রাখা অথবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি রিজিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কাপ্তাইয়ে কৃষকলীগের ধান কাটা উৎসব

চন্দনাইশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

লংগদুতে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

তারেক রহমানের নির্দেশে উক্যছাইয়ের পরিবারের পাশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল

ঈদগাঁওয়ে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

বরকলে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের গণসংযোগ 

চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের মশাল হস্তান্তর ও আত্মিক উদ্দীপনা সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: