বুধবার , ৫ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব পালনে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
অক্টোবর ৫, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আমরা সবাই আনন্দচিত্তে ধর্মীয় উৎসবসমূহ পালন করছি। সারাদেশে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পারায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছাসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদেরকেও ধন্যবাদ জানান।

আজ বান্দরবান সদরে সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গা পুজার বিজয়া দশমী অনুষ্ঠানে অঞ্জলী নেওয়া শেষে দেশবাসীর উদ্দেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘সম্প্রীতির দেশ বাংলাদেশ’-সকল মানুষ একে অপরের পরিপূরক। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। মন্ত্রী সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব, বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব, মুসলমানদের ধর্মীয় উৎসব, খ্রিস্টান সম্প্রদায়সহ অন্যান্য সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবসমূহ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার কাজে সকলের সহযোগিতা চান।

মন্ত্রী সর্বস্তরের মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে পার্বত্য ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

কক্সবাজার কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সম্পদ ও স্থাপনা দখলে

বাঘাইছড়িতে ৩ লাখ ৮৮ হাজার টাকার বিদেশী সিগারেট জব্দ

২০ মে সাজেক আসবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

কাপ্তাই ইউএনওকে ফুলেল শুভেচ্ছা পুজা উদযাপন পরিষদের

মানিকছড়িতে মারমা উন্নয়ন সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খাগড়াছড়িতে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং ও ফ্রিল্যান্সিং কোর্স শুরু

বাঘাইছড়িতে নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

ঈদগাঁওয়ে অস্ত্র ঠেকিয়ে ৪টি গরু ডাকাতি

রোজার শেষ মুহূর্তে রাঙামাটির ঈদ বাজার ও শপিংমলগুলোতে কেনাকাটার ভীড়

error: Content is protected !!
%d bloggers like this: