শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বেগম রোকেয়া দিবসে খাগড়াছড়িতে ৪ নারীকে জয়িতা সম্মাননা প্রদান

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
ডিসেম্বর ৯, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ

 

বেগম রোকেয়া দিবস-২০২৩ উপলক্ষ্যে আজ (শনিবার, ৯ নভেম্বর ২০২৩) দুপুর ১২টায় খাগড়াছড়িতে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা ও বিভিন্ন নারী স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদান প্রদান করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর, খাগড়াছড়ির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম।

মহিল বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুস্মিতা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২০২৩ সালের জয়িতা হিসেবে নির্বাচিত জামেনা বেগম ও ইন্দিরা চাকমা। তারা তাদের জীবন সংগ্রামের চিত্র তুলে ধরেন।

২০২৩ সালে খাগড়াছড়ি জেলায় জয়িতা হিসেবে পুরস্কৃত করা হয় জামেনা বেগম, ইন্দিরা চাকমা, মিতা চাকমা ও রাঙ্গাবি চাকমা। তাদের প্রত্যেকের হাতে ক্রেস্ট, সম্মানা স্মারক তুলে দেয়া হয়। এছাড়াও স্বেচ্ছাসেবী ১২টি নারী সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে জনশুমারি ও গৃহগণনা বিষয়ে অবহিতকরণ সভা

কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এইচ এম বেলাল চৌধুরী আর নেই

কঠোর দারিদ্র্যকে পেছনে ফেলে লিচুবাগান থেকে আমেরিকা: স্বপ্নজয়ী নারী প্রিয়া চৌধুরী

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় কাপ্তাইয়ে জামায়াতের দোয়া মাহফিল

কাপ্তাইয়ের মতি পাড়ায় সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত

কাপ্তাইয়ে গুজব, অপপ্রচার ও উস্কানিমূলক তথ্যের বিরুদ্ধে জনগণকে সচেতনতায় প্রচারণা

মহালছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্ভোধন

ডেভিল হান্ট অভিযানে রামগড়ে আ.লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার

বর্ণিল সাজে সজ্জিত দীঘিনালার রাজপথ, কাল বিএনপি’র সম্প্রীতি সমাবেশ

জুরাছড়িতে সেনা সদস্যের হাতে অবৈধ সেগুন কাঠ জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: