মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
মার্চ ১৭, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ

আর্ত মানবতার কল্যাণে নিয়োজিত মানবিক সংগঠন “ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন–’এর উদ্যোগে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের সম্মানে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ ) বিকেলে ঈদগাহ পাবলিক লাইব্রেরী মাঠে ইফতার মাহফিল, আলোচনা সভা শেষে ঈদ উপহার বিতরণ করা হয়।

সাধারন সম্পাদক ইসতিহার হোসাইন ফাহিমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ জুবাইর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ ইউছুফ আলী।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি, সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী, জামায়াত নেতা লায়েক ইবনে ফাজেল, জুলাইযোদ্ধা এড.এসকে ফারুকী, ইউপি মেম্বার নুরুল হুদা, যুবনেতা মোঃ আজমগীর, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন, সদস্য সচিব বেলাল উদ্দিন, যুবনেতা আজিজুল হক রুবেল, আবু হেনা, আসির আওসার তকি, এনসিপি নেতা রহিম চৌধুরী, উপজেলা শিবির সভাপতি মোঃ আবদুল্লাহ, ছাত্রনেতা সোহেল রানা,  তানভীরুল ইসলাম আয়ুব ও রাশেদ কামাল প্রমুখ।

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ, উপদেষ্টা অ্যাড. মোবারক সাঈদ, নুরুল হুদা, মনছুর আলম, মিছবাহ উদ্দিন, কার্যকরী পরিষদের সহ সভাপতি মোহাম্মদ সোফাত, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাফসীর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল কবির রাকিবসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অর্ধ শতাধিক এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের হাতে ঈদের বিশেষ উপহার তুলে দেয়া হয়।

আলোচনা পর্বে বক্তারা মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়জুল আমিন।

সমাপনী বক্তব্যে সভাপতি মোঃ জুবাইর উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ধর্মীয় মূল্যবোধ ও মানবিক চেতনার সমন্বয়ে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে সংগঠনের মানবিক কার্যক্রম আরও বিস্তারের প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনবান্ধব প্রকল্প নেয়ার ক্ষেত্রে সংবাদিকদের সহযোগীতা দরকার-সুপ্রদীপ চাকমা

দীঘিনালার মেরুংয়ে বন্যা দুর্গতদের ত্রাণ দিল উপজেলা বিএনপি

‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

খুলে দেওয়া হলো চন্দ্রঘোনার থানাঘাট-মিশন সড়ক:  চলছে যানবাহন 

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে চালু হলো ৩ নং ইউনিট

রাঙামাটির চম্পকনগর এলাকাবাসীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

রুমায় জুমে ইঁদুরের আক্রমণ, দিশেহারা জুমিয়ারা

স্বনির্ভর ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রাঙামাটিতে বীমা দিবস পালিত

ঈদগাঁওয়ে কৃষি জমির টপ সয়েল কাটা ও পরিবেশবিনাশী কর্মকান্ড বন্ধে আইনি নোটিশ

error: Content is protected !!
%d bloggers like this: