সোমবার , ২৯ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বড়ইছড়ি-কাপ্তাই সড়ক যোগাযোগ বন্ধ থাকবে ২ দিন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ২৯, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার চট্টগ্রাম- কাপ্তাই আঞ্চলিক  মহাসড়কের (বড়ইছড়ি-কাপ্তাই) অংশের ব্যাঙছড়ি এলাকার নতুন একটি স্টীল বেইলী সেতু নির্মাণের জন্য আগামী বুধবার (৩১ মে) ভোর ৫টা ৩০ মিনিট থেকে শুক্রবার (২জুন) ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত এই দুইদিন সড়কটিতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

সোমবার (২৯ মে) সকালে চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের একটি জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এই বিষয়ে কাপ্তাই সড়কে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ হতে মাইকিং করা হয়েছে।

চট্টগ্রাম সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নিজামুদ্দীন জানান, বর্তমানে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের (বড়ইছড়ি- কাপ্তাই) অংশের ব্যাঙছড়ি এলাকায় সেতুটি দীর্ঘদিনের পুরানো ও জরাজীর্ণ হওয়াতে অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। যার ফলে সেখানে একটি নতুন সেতু নির্মাণ হবার প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন সেতুটি নির্মিত না হওয়া পর্যন্ত বিকল্প এই বেইলি সেতুটি স্থাপন করা হচ্ছে। যেন যান চলাচলে ঝুঁকি অনেকটা কমে আসে। পাশাপাশি বেইলি সেতুটি স্থাপনের জন্য উল্লেখিত দুইদিন ওই সড়কে যানচলাচল বন্ধ থাকবে। তবে সাময়িক অসুবিধা হলেও বেইলি সেতুটি স্থাপনের পর যানচলাচল আবার স্বাভাবিক হয়ে যাবে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, কাপ্তাইয়ের ব্যাঙছড়িতে পুরানো সেতুর বিকল্প হিসেবে একটি স্টীল বেইলি সেতু স্থাপন করা হবে। যার ফলে বেইলি সেতুটি স্থাপনের জন্য আগামী বুধবার ভোর থেকে দুইদিন সড়কটিতে যানচলাচল বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিকল্প এই বেইলী সেতুটি নির্মিত হয়ে গেলে হলে আবারো যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি জানান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন বোয়ালখালী বাজার কমিটির নেতৃত্বে সুভাষ, আলমগীর ও জাহিদুল

সেনাবাহিনীর সহযোগিতায় রামগড় থানার কার্যক্রম চলছে

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর ও প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানিকছড়িতে মানববন্ধন

বান্দরবানে পাহাড়ের ভাঁজে ভাঁজে পাকা ধানের সুবাস

লংগদুতে সর্বস্তরের মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুরাছড়িতে হরতাল বিরোধী শান্তি সমাবেশ

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

কাপ্তাই ১০ আর.ই ব্যাটালিয়নের নগদ অর্থ সহায়তা ও শিক্ষা সামগ্রী বিতরণ 

কর্ণফুলী পেপার মিলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: