রবিবার , ১৮ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

অতিবর্ষণে কুকিমারায় সড়ক ধ্বস:  বড়ইছড়ি – ঘাগড়া – রাঙামাটি সড়কে যানচলাচল বন্ধ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
আগস্ট ১৮, ২০২৪ ১২:৩৮ অপরাহ্ণ

অতিবর্ষণে বড়ইছড়ি – ঘাগড়া – রাঙামাটি সড়কের কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা এলাকায় সড়ক ধসে পড়ায় রবিবার (১৮ আগস্ট) সকাল হতে এই সড়কে শুধুমাত্র মোটর সাইকেল ব্যতিত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বড়ইছড়ি সিএনজি চালক সমিতির সভাপতি আমীর হোসেন বলেন, গত কয়েকদিনের অতি বর্ষণে বড়ইছড়ি- ঘাগড়া – রাঙামাটি সড়কের কুকিমারা এলাকায় সড়ক ধসে পড়ায় রবিবার সকাল হতে এই সড়কে মোটরসাইকেল ব্যতিত বাকি সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

সিএনজি চালক হেমন্ত তনচংগ্যা এবং বড়ইছড়ি – রাঙামাটি বাস মালিক সমিতির লাইন ম্যান
মোজ্জামেল হক বাহাদুর বলেন, এতদিন ঝুঁকিপূর্ণ ভাবে এই জায়গায় আমরা যান চলাচল করলেও গত কয়েকদিনের অতি বৃষ্টিতে সড়কের কুকিমারা এলাকায় সড়কটি ধসে রবিবার সকাল হতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের ( সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার সাথে রবিবার (১৮ আগস্ট)  সকাল ১১ টা ৪০ মিনিট এ যোগাযোগ করা হলে তিনি বলেন, এই মুহূর্তে আমি সহ সওজ এর কর্মীরা কুকিমারা এলাকায় আছি। আমরা মেরামতের কাজ করছি, আশা করছি আজ( রবিবার) ৫ টার মধ্যে ভাঙা অংশের কাজ মেরামত করে যান চলাচল উপযোগী করা তোলা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাঙামাটিতে ফের সক্রিয় হয়ে উঠেছে মাদক ব্যবসায়ি ও মাদকসেবীরা

রাজস্থলীতে মৈত্রীর জল ছিটিয়ে বর্ষ বিদায় ও নতুন বর্ষ বরণ করল মারমারা

এডিশনাল এসপি দেলওয়ার হোসনের মৃত্যু, চন্দনাইশে যানাজা ও দাফন সম্পন্ন

জুরাছড়িতে প্লাবন: টানা পাঁচ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বান্দরবানের ৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

শতভাগ পাসের রেকর্ড ধরে রেখেছেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ : জিপিএ-৫ পেল ৩৮ জন

রাঙামাটি জেলা পরিষদে বিতর্কিত সদস্যদের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

রাঙ্গুনীয়ার ইটভাটা গিলে খাচ্ছে রাস্তা-নদীর পাড়, চলছে বালু উত্তোলন, ঝুঁকিতে সড়ক 

দীপংকর তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাতে রাইখালীর হেডম্যান

error: Content is protected !!
%d bloggers like this: