বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

অপারেশন ডেভিলহান্টে রাঙামাটিতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ

অপারেশন ডেভিলহান্টের অংশে রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা প্রকাশ চাকমাকে গ্রেফতার করেছে রাঙামাটির গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার প্রকাশ চাকমা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার বিকালে শহরের আসামবস্তী এলাকা থেকে গ্রেফতার করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন ওসি মো.সাহেদ উদ্দিন।

তিনি জানান, গ্রেফতার প্রকাশের বিরুদ্ধে জুলাই ২৪ ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নাশকতার মামলা রয়েছে। মামলায় তাকে শহরের আসামবস্তীর একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে গ্রেফতার করে রাঙামাটির ডিবি পুলিশ। প্রকাশকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে আদালতে চালান দেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: