শনিবার , ৩০ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চিৎমরমে বন্য হাতির আক্রমনে ১ জন আহত

প্রতিবেদক
কাপ্তাই প্রতিনিধি, রাঙামাটি।
ডিসেম্বর ৩০, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ

রাঙামাটির   কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জামাইছড়ির  এলাকায় বন্যহাতির আক্রমনে

চাইসুই অং মারমা(৪৫) নামে একজন আহত হয়েছে। তিনি জামাইছড়ি মারমা পাড়ার বাসিন্দা বলে জানান ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।

তিনি আরোও জানান আহত ব্যাক্তি আরোও কয়েকজন সঙ্গী সহ শনিবার (৩০ ডিসেম্বর)   সকাল ৬ টার দিকে চিৎমরম সাপ্তাহিক  বাজারের দিকে আসছিলেন।  সেই সময় পথেমধ্যে তিনি হাতির আক্রমণের স্বীকার হন। তাঁর সঙ্গীরা চিৎকার করলে হাতিটা তাঁকে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে কাপ্তাই উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি বলেন, হাতির আক্রমণে একজন আহত ব্যাক্তিকে শনিবার সকালে  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তাঁর আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত: গত বুধবার (২৭ ডিসেম্বর)    কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের   সীতাপাহাড় মারমা পাড়ার  কলাবাগানে বন্যহাতির আক্রমনে  অংশেহ্লা মারমা(১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান বলেন,  যেই হাতির দলটি সীতাপাহাড় এলাকায় গত বুধবার যেই ছেলেটিকে আক্রমন করেছে  এবং আজ( শনিবার)  যেই এলাকায় আবারও হাতির আক্রমণে একজন আহত হয়েছে, দুই এলাকা পাশাপাশি।  হাতির দলটি এই মুহূর্তে ঐ এলাকায় অবস্থান করছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

খাগড়াছড়িতে চাঁদার দাবিতে খাল খননের এক্সক্যাভেটরে আগুন দিলো কারা?

কাপ্তাইয়ে হেডম্যান ও কারবারি সম্মেলন / বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রীতি ও শান্তির পক্ষে রয়েছে

কাপ্তাই ইউএনওকে ফুলেল শুভেচ্ছা পুজা উদযাপন পরিষদের

জুরাছড়িতে সিংহশয্যা বুদ্ধ মুর্তিটি উদ্বোধন; হাজারো মানুষের ঢল

জুরাছড়িতে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত 

চন্দনাইশে শহীদ আব্দুস সবুর স্মৃতি ফাউন্ডেশন’র মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

১০ দফা দাবিতে রাঙামাটিতে বিএনপির পদযাত্রা

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে রাইখালীতে বন বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিজু উপলক্ষে রাঙামাটিতে আর্কষনীয় বলি খেলা

error: Content is protected !!
%d bloggers like this: