সোমবার , ২৭ জুন ২০২২ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ২৭, ২০২২ ১:৪৪ অপরাহ্ণ

 

কাপ্তাই হ্রদে মৎস্য আহরন বন্ধকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ (চাল) বিতরন করা হয়েছে। সোমবার(২৭ জুন) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদ মন্ত্রণালয় হতে প্রাপ্ত জুন ২০২২ মাসের বরাদ্দকৃত ১৩ হাজার ৭২০ কেজি চাল কাপ্তাই হ্রদের ৬ শত ৮৬ জন মৎস্যজীবীর মাঝে বিতরণ করা হয়। যেখানে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ও বিতরন কার্যক্রম সম্পন্ন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এইসময় দীপংকর তালুকদার এমপি বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে প্রনোদনা দিয়ে আসছেন। আওয়ামী লীগের মূলনীতি হচ্ছে অসাম্প্রদায়িক নীতি। এইখানে কে কোন দল করেন সেই বিবেচনা না করে আমরা সকলকে সরকারি সুযোগ সুবিধা প্রদান করে আসছি। তারই ধারাবাহিকতায় ৩ মাস কাপ্তাই লেকে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে কাপ্তাই লেকের উপর নির্ভরশীল মৎস্যজীবিদের বিশেষ ভিজিএফ কর্মসূচীর আওতায় চাল প্রদান করা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুলের সঞ্চালনায় এইসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত (ওসি) কাজী জসিম উদ্দিন, কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শাহিনুর রহমান।

এইসময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই এর কর্মকর্তা, কর্মচারী, ইউপি সদস্য, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে মাছের প্রজনন কার্যক্রম বৃদ্ধির জন্য প্রতি বৎসরের ন্যায় গত ১লা মে থেকে আগামী ৩ মাসের জন্য কাপ্তাই হ্রদে মৎস্য আহরন ও বিপণন কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে কাপ্তাই হ্রদের উপর নির্ভরশীল কর্মহীন মৎসজীবিদের জন্য উক্ত বিশেষ ভিজিএফ (চাল) মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বরাদ্দ দেয়া হয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

রাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিদ্যালয়ের গেইটের পিলার ভেঙে দুই শিক্ষর্থী আহত

রাজস্হলীতে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে চলছে ভারী যানবাহন

খাগড়াছড়ি জেলা পরিষদের সোয়া দুই কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

মহালছড়ির ক্ষুদে শিক্ষার্থীরা পেলো ইউএনওর উপহার

বান্দরবানে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

জুরাছড়িতে বৃষ্টি পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের কীটস বিতরণ

সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক প্রিয় চাকমা / আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ৮নম্বর ওয়ার্ড কমিটি গঠন

বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত উক্যসাইন মারমা আর নেই

error: Content is protected !!
%d bloggers like this: