রবিবার , ২৭ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি জেলার ১৪টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৭, ২০২৩ ২:১৬ অপরাহ্ণ

 

আজ থেকে রাঙামাটিতে ও শুরু হয়েছে এইচ এস সি ও সমমানের পরীক্ষা। রাঙামাটি জেলায় এবছর সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা- ৬ হাজার ৫৮ জন। তার মধ্যে এইচএসসিতে ৫ হাজার ৬৩৮ জন আলিম পরীক্ষায় ১০৩জন এবং কারিগরী পরীক্ষায় ৩১৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছেন।

রাঙামাটি জেলার ১০টি উপজেলার ১৪টি কেন্দ্রে রবিবার প্রথম দিন তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে। ২ঘন্টা ২৫মিনিটের পরীক্ষা। ২ঘন্টা লিখিত আর ২৫মিনিট হবে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার এমমাত্র বড় শিক্ষাপ্রতিষ্ঠান রাঙামাটি সরকারী কলেজে এ বছর ১ হাজার ২৭১ জন ও মহিলা কলেজে ৯০৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছেন।

রাঙামাটি জেলার সকল পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের আলিম কারিগরি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিষ্টেট নিয়োগ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান প্রথম দিনে পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেছেন। এসময় জেলা প্রশাসক বলেন, অত্যন্ত সুন্দর ও নিরিবিলি পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গেছে। কেন্দ্রের পরিবেশ অনেকটা সন্তোষজনক ছিল।

জেলা প্রশাসনের শিক্ষা ও আইসটি বিভাগ সুত্রে জানা গেছে,রাঙামাটি সদরে ২টি কেন্দ্র,কাপ্তাইয়ে ১টি কেন্দ্র, কাউখালী ১টি কেন্দ্র,রাজস্থলী ১টি কেন্দ্র,লংগদু ১টি কেন্দ্র,বাঘাইছড়ি ২টি কেন্দ্র,বরকল ১টি কেন্দ্র ও নানিয়ারচর ১টি কেন্দ্র রয়েছে। এছাড়াও আলিম পরীক্ষার্থীদের জন্য ২টি কেন্দ্র এবং কারিগরি ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাঙামাটি জেলার ১০টি উপজেলায় এইচএসসি (কলেজ),এইচএসসি সমমান(আলিম) ও এইচএসসি (কারিগরি) সহ ১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে মহাপিন্ড দান অনুষ্ঠান অনুষ্ঠিত

খাগড়াছড়ি আসনে জাতীয় পার্টি মিথিলা রোয়াজার মনোনয়ন জমা

রাঙামাটিতে প্রথম আলোর ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাঙামাটিতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বীর বাহাদুরের সাথে সাক্ষাৎ করলেন বীর কুমার

রাজস্থলীতে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য মন্ত্রণালয়-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

কাপ্তাই হ্রদে অবৈধভাবে মৎস্য আহরণকালে জব্দকৃত নৌকা জাল নিলামে বিক্রয় 

নানিয়ারচরে কিশোর কিশোরীদের অভিভাবকদের নিয়ে কর্মশালা

খাগড়াছড়িতে আওয়ামীলীগ বিএনপি’র কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া,  উভয়পক্ষের আহত ৮

error: Content is protected !!
%d bloggers like this: