মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই মৎস্য বিভাগের উদ্যোগে স্টেকহোল্ডার ক্যাম্পেইন কর্মশালা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ৩০, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলা পর্যায়ে মঙ্গলবার (৩০ এপ্রিল)  সকাল ১১ টায় উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরীতে স্টেকহোল্ডারদের নিয়ে ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে  মৎস্য অধিদপ্তর এর সাথে সম্পৃক্ত ৩০ জন  সুফলভোগী অংশ নেন। এছাড়া ২ জন রিসোর্স পারসন কর্মশালায় অংশ নেন।

রাঙামাটি  জেলা মৎস্য কর্মকর্তা  অধীর চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন ।

এসময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এর মূল উদ্যোশ হলো স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারন করা।

তিনি আরোও বলেন,  রাঙামাটি জেলা মৎস্য অধিদপ্তরের এই প্রকল্পের মাধ্যমে জনসাধারণের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান  এর সঞ্চালনায় এসময়   কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ, প্রকল্পের সহকারী পরিচালক মো: তোফাজ্জল হোসেন ফাহিম, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,  কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর উপ কেন্দ্র  প্রধান জসিম উদ্দিন সহ জনপ্রতিনিধি এবং  প্রকল্প সংশ্লিষ্টরা  উপস্থিত ছিলেন।

কর্মশালার শুরুতে বিষয়ের উপর একটি তথ্য চিত্র উপস্থাপন করেন প্রকল্পের সহকারী পরিচালক মো: তোফাজ্জল হোসেন ফাহিম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জেলা মহিলা দলের বর্ধিত সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

লংগদু ভূমি অফিসের সার্ভেয়ারের সামনে গোল নাহার পরিবারকে পিটিয়ে জখম

প্রবারণা পূর্ণিমায় রঙিন ফানুস উড়িয়ে আলোকিত আকাশ

রুমায় বিকেন্দ্রীভূত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামে বিএনপির দলীয় জেলা পরিষদ গঠন করা হয়েছে- সারজিস আলম

কাপ্তাইয়ে সিএনজি চালক দম্পতির মানবিক উদ্যোগ: নবজাতককে লালন-পালনের দায়িত্ব গ্রহণ

রাবিপ্রবির সাবেক ভিসি প্রয়াত প্রদানেন্দুর ম্মরণে শনিবার খাগড়াছড়িতে নাগরিক স্মরণসভা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২য় সভা অনুষ্ঠিত

রামগড়ে ৩ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন

error: Content is protected !!
%d bloggers like this: