শনিবার , ১০ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৫ বর্ষপুর্তি উৎসব শুরু 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ১০, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ণ

 

পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১শত ১৫ বছর পুর্তি উপলক্ষে শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় হাসপাতাল চত্বর হতে বর্ণাঢ়্য আয়োজনে একটি র‍্যালী বের করা হয়।

এইসময় বর্ণিল সাজে সজ্জিত হয়ে ঢাক ঢোল বাজিয়ে র‍্যালিতে হাসপাতালের দেশী বিদেশী চিকিৎসক, নার্স, বিভিন্ন পদবীর  স্টাফ, কমিউনিটি হেলথ প্রোগামের কর্মীরা অংশ নেন।

হাসপাতাল চত্বর হতে শুরু হয়ে র‍্যালিটি চন্দ্রঘোনা দোভাষী বাজার, লিচুবাগান, কুষ্ঠ হাসপাতাল প্রদক্ষিণ করে আবারও হাসপাতালে এসে শেষ হয়।

এর আগে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং বর্ণিল এই  র‍্যালীর উদ্বোধন করেন। এইসময় তিনি গণমাধ্যমে বলেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ১শত ১৫ বছর পূর্তিতে শ্রদ্ধার সহিত তাঁদের স্মরণ করছি যারা এই হাসপাতালটির প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করেছে এবং ভূমিকা রেখেছে। হাসপাতালের প্রাক্তন পরিচালকদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এছাড়া দাতা সদস্য যারা আমাদের আর্থিকভাবে, এবং প্রার্থনার মাধ্যমে সহযোগিতা করে গেছেন। পাশাপাশি রাঙামাটি, রাঙ্গুনিয়া সহ সকল জনসাধারন এর প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমাদের কাছ থেকে বিভিন্ন সেবা নিয়েছেন। আমার বিশ্বাস এই হাসপাতাল হাজার বছর এইভাবে মানুষের সেবা দিয়ে যাবে। এছাড়া সকলকে হাসপাতাল দিবসের শুভেচ্ছা জানাই।

এদিকে হাসপাতালের ১ শত ১৫ বছর পুর্তি উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের স্টাফ ক্লাবে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এইসময় হাসপাতালে কর্মরত বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও  কর্মচারীরা নৃত্য ও গান প্রতিযোগিতায় অংশ নেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী।

এইছাড়া ১ শত ১৫ বছর পুর্তি উপলক্ষে গত শুক্রবার বিকেলে  হাসপাতাল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম-এর চতুর্থ মৃত্যুবার্ষিকী রাঙামাটিতে শ্রদ্ধায় স্মরণ ও দোয়া মাহফিল

কাপ্তাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে মান্নান কিং একাদশ চ্যাম্পিয়ন

মহালছড়িতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নানিয়ারচরে বেঁকে  যাওয়া বিদ্যুতের খুঁটির আতঙ্কে স্থানীয়রা

দীঘিনালায় অসহায়দের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ 

কাপ্তাই চিৎমরম ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

রেকর্ড সংখ্যক পর্যটক আগমনের প্রত্যাশা / ঈদকে ঘিরে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রগুলোর ব্যাপক প্রস্তুতি

জুলাই পুর্নজাগরণে কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানান প্রতিযোগিতা

খাগড়াছড়িতে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

error: Content is protected !!
%d bloggers like this: