রবিবার , ২০ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ২০, ২০২২ ১:০২ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই।

পবিত্র রমজান মাস উপলক্ষে  কাপ্তাইয়ে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে। চন্দ্রঘোনা ইউনিয়ন এর কলা বাগান সিবিএ অফিস চত্বরে রোববার এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

এইসময় চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, চন্দ্রঘোনা ইউনিয়নে দায়িত্বরত ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, কেপিএম সিবিএ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্হিত ছিলেন।

প্রতি কার্ডধারী তার কার্ডের বিপরীতে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল টিসিবি নির্ধারিত মূল্যে কিনতে পারবেন বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মর্তা (পিআইও) মোঃ রুহুল আমিন।

প্রথম দিন  কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউপির নির্ধারিত ৫ শত ২২ জন কার্ডধারীকে এই পণ্য দেওয়া হয়েছে। পরবর্তীতে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে আরোও ৭ হাজার ১শত ২৯ জন কার্ডধারীকে টিসিবির পণ্য দেওয়া হবে বলে পিআইও জানান। এই কার্যক্রমের মাধ্যমে স্বল্প আয়ের মানুষ পবিত্র রমজান মাসে কিছুটা স্বস্তি পাবেন বলেন ইউএনও মুনতাসির জাহান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে ইপসা’র বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত 

বাঘাইছড়িতে এএসএম হাশিম পৌর হাইস্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত 

রাঙামাটিতে এমএন লারমার শাহাদাৎ বার্ষিকী পালন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হলো বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়াকে

চন্দনাইশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল বরমা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

২৫ দিন পর বাড়ি ফিরলো প্রবাসী শহিদের লাশ

রাজধানীতে বর্ণিল আয়োজনে পার্বত্য চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন

কক্সবাজারে দুপুরের মধ্যে বালিয়াড়ি খালি না করলে কঠোর ব্যবস্থা: টুরিস্ট পুলিশ

তেল ছাড়া যেভাবে রাঁধবেন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

error: Content is protected !!
%d bloggers like this: