মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ভারতীয় ৬ গরু জব্দ করল রামগড় ৪৩ বিজিবি

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ৬ ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার সময় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)–এর অধীন কয়লার মুখ বিওপির টহলদলের অভিযানে গরুগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় মঙ্গলবার ভোর ৪ টা ২০ মিনিটের সময় কয়লারমুখ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রহমতপুর নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরে ভোর সাড়ে ৫ টার দিকে  ভারতের দিক হতে ২ চোরাকারবারীকে ৬টি ভারতীয় গরুসহ বাংলাদেশের দিকে আসতে দেখে চোরাকারবারীদের চ্যালেঞ্জ করে দাওয়া দিলে চোরাকারবারীরা গরুগুলো রেখে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবির টহলদল ঘটনাস্থল থেকে ৬টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা। পাশাপাশি সীমান্ত এলাকার জনগণকে এসব অপরাধ প্রতিরোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস: আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ

রাবিপ্রবিতে চাঁদার দাবিতে সশস্ত্র সন্ত্রাসীদের হানা

কোতয়ালী থানার অপারেশন কার্যক্রমে নতুন গাড়ি সংযোজন

‘বৃষ্টিতে আর জল নেই’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড পেলেন পাভেল আল মামুন

ভোটার তালিকায় পার্বত্য চট্টগ্রামের জন্য দেয়া শর্ত বাতিল ও সময় বৃদ্ধির দাবী নাগরিক পরিষদের

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে রাঙামাটিতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ৮১টি ঈদের জামাত অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তির বৈষম্যর প্রতিবাদে পিসিসিপির মানববন্ধন

চন্দনাইশে পল্লী বিদ্যুতে লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ

error: Content is protected !!
%d bloggers like this: