মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস: আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ২৮, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে বাঘাইছড়িতে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬”। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ‘পার্টনার’ প্রকল্পের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এবং জাতীয় ফল মেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত এ কংগ্রেসে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে কৃষকদের শাকসবজি ও ফলমূল চাষ, সঠিকভাবে কীটনাশক ও সার প্রয়োগ, পানির সেচ ব্যবস্থাপনা এবং আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়। মাঠ পর্যায়ে প্রদর্শনীর মাধ্যমে কোন সময়ে কোন ফসল বেশি উৎপাদন হয়, সে বিষয়েও বিস্তারিত তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শাহরিয়ার বিশ্বাস।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং পিএফএস ও নন-পিএফএসভুক্ত কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে অংশ নেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুর আলম। তিনি বলেন, পার্টনার প্রকল্প বাঘাইছড়ির কৃষকদের জন্য একটি বড় সুযোগ। ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকরা হাতে-কলমে প্রশিক্ষণ পেয়ে আধুনিক কৃষি পদ্ধতি শিখছেন এবং স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের জন্য কৃষির বিকাশ অপরিহার্য এবং নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে অংশ নেওয়া এক কৃষাণী জানান, এই প্রকল্পের মাধ্যমে তারা নিরাপদ সবজি উৎপাদন পদ্ধতি শিখেছেন। আগে কীটনাশক ভুলভাবে ব্যবহার করলেও এখন তারা জৈব সার ব্যবহার করছেন, ফলে উৎপাদন খরচ কমছে এবং আয় বাড়ছে।

সিনিয়র মনিটরিং অফিসার শাহরিয়ার বিশ্বাস বলেন, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ, নিরাপদ বীজ বিতরণ, প্রাকৃতিক কীটনাশক ব্যবহার এবং বহুফসলি জমির পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এতে কম খরচে বেশি উৎপাদন সম্ভব হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মনিরুজ্জামান বলেন, সরকার কৃষি খাতকে টেকসই করতে বিশ্বব্যাংকের সহায়তায় নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষিপণ্য রপ্তানি এবং কৃষকদের প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দিচ্ছে। তিনি জানান, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকরা মাঠ পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার শিখে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে জানানো হয়, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং অতিরিক্ত উৎপাদিত কৃষিপণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেঃ জেঃ (অবঃ) অনুপ কুমার চাকমা কর্মস্থলে যোগদান

পিসিএনপির কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

সাগর-রুনি থেকে তুহিনসহ সকল সাংবাদিক হত্যার বিচার বাস্তবায়ন করতে হবে

কাপ্তাইয়ের আপস্ট্রীম জেটিঘাট পুনঃ ইজারা চুক্তির টেন্ডারে  অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বাঘাইছড়িতে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পাহাড়ি জনপদে কৃষকের কর্মব্যস্ততা

রাঙামাটিতে প্রতিবন্ধী স্কুলে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ 

বাঘাইছড়িতে ৮০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর

একই রাতে ইসলামী ফ্রন্ট নেতা মোজাম্মেল ফকিরের পিতা-মাতার ইন্তেকাল

error: Content is protected !!
%d bloggers like this: