সোমবার , ১২ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‘বৃষ্টিতে আর জল নেই’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড পেলেন পাভেল আল মামুন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১২, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ

‘বৃষ্টিতে আর জল নেই’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন অভিনেতা ও নাট্যকার পাভেল আল মামুন। অভিনয় ও শিল্প-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

গত ৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ‘শপনো শোহর প্রপার্টিজ লিমিটেড’ (এসএসপিএল)-এর উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমীর পারভেজ। সার্বিক পরিচালনায় ছিলেন ফারজানা নুর। এ সময় জনপ্রিয় অভিনেত্রী ও র‍্যাম্প মডেল সৈয়দ রুমার হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করেন পাভেল আল মামুন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে পাভেল আল মামুন বলেন, ‘বৃষ্টিতে আর জল নেই’ ছিল একটি অসম্ভব যাত্রা। পুরো দলের কঠোর পরিশ্রমে চলচ্চিত্রটি নির্মাণ করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি চলচ্চিত্রটির নির্দেশক আমীর পারভেজের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর ভাষ্য, আমীর পারভেজই তাঁকে এ চরিত্রের জন্য তৈরি করেছেন।

পাভেল আল মামুন কর্মজীবনে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) কর্মরত আছেন।
তাঁর এ অর্জনে সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তরা অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাংগ্রাইয়ের পবিত্র জল ছিটিয়ে পুরাতন বছরকে বিদায়; নতুন বছরকে বরণ

চার মাস ধরে বেতন বন্ধ, মহালছড়িতে ক্ষুব্ধ নারী শ্রমিকদের বিক্ষোভ

রুমায় অগ্নদুর্গতদের মারমা স্টুডেন্ট কাউন্সিলের ত্রাণ সহায়তা

রাজস্থলীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে খতমে কোরআন-পুরস্কার বিতরণ

রাবিপ্রবিতে ভবন উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

লংগদু সেনা জোনের মেডিকেল ক্যাম্প পরিচালনা

লংগদুতে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

মানিকছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ

বিলাইছড়িতে কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত

চেয়ারম্যান নাছিরকে কাপ্তাই নতুনবাজার বনিক সমিতি সংবর্ধনা

error: Content is protected !!
%d bloggers like this: