বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

৩৪ বছরের শিক্ষকতা শেষে বিদায় সংবর্ধনা, আবেগে আপ্লুত কাপ্তাই কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজের ১৮ শিক্ষক

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৬, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ

দীর্ঘ কর্মজীবনের স্মৃতি, সহকর্মীদের ভালোবাসা আর শিক্ষার্থীদের শ্রদ্ধায় আবেগঘন পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজের বিভিন্ন সময়ে অবসরে যাওয়া ১৮ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. নাসির উদ্দিন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পলাশ মুৎসুদ্দী। স্বাগত বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ইসলামি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান আনোয়ারুল ইসলাম।

এসময় বক্তব্য দেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সাইফুল আলম, ইসলামি শিক্ষা বিভাগের অধ্যাপক কায়সারুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক শ্যামলি দাশ, ইতিহাস বিভাগের অধ্যাপক শিবু শংকর বোস,  ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আবদুল হালিম জসিম এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে মঞ্চেও তাঁদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক তাঁদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন।

সংবর্ধিত শিক্ষকদের মধ্যে বাংলা বিভাগের অধ্যাপক দিলরুবা খানম ২০১৩ সালের ১০ জুন অবসরে যান। তিনি দীর্ঘ ৩৪ বছর ১০ মাস ১০ দিন শিক্ষকতা করেছেন। ইংরেজি বিভাগের অধ্যাপক মো. কামাল উদ্দিন ২০১৬ সালের ১৯ মে অবসরে যান। তাঁর শিক্ষকতা জীবনের মেয়াদ ছিল ২৭ বছর ৪ মাস ১৯ দিন। এ ছাড়া ২০২৫ সালে অবসরে যাওয়া শিক্ষকদেরও এ অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়।

সংবর্ধিত অন্য শিক্ষকরা হলেন—অধ্যাপক অমলেন্দু পাল (গণিত), অধ্যাপক দীপান্বিতা বড়ুয়া (বাংলা), অধ্যাপক এ বি এম ছায়েফ উল্যাহ (দর্শন), অধ্যাপক বিপুল কান্তি বড়ুয়া (ব্যবস্থাপনা), অধ্যাপক মো. ইউসুফ (ইসলামের ইতিহাস), অধ্যাপক মিনাক্ষী প্রভা বড়ুয়া (পালি), অধ্যাপক সুলতানা রাজিয়া (সমাজবিজ্ঞান), অধ্যাপক মো. জাকের হোসাইন (অর্থনীতি), অধ্যাপক লেখক সুদর্শন বড়ুয়া (পালি), অধ্যাপক আফসানা চৌধুরী (দর্শন), অধ্যাপক মনোয়ারা বেগম (সমাজবিজ্ঞান), অধ্যাপক মো. আজিম উদ্দীন (জীববিজ্ঞান), অধ্যাপক শামীমা বানু (প্রাণিবিজ্ঞান), অধ্যাপক মিলন কান্তি তঞ্চগ্যা (অর্থনীতি), অধ্যাপক মো. ওমর খৈয়াম চৌধুরী (দর্শন) এবং রসায়ন বিভাগের প্রদর্শক মো. কামাল।

বিদায়ী শিক্ষকরা তাঁদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতি, সহকর্মীদের সঙ্গে কাটানো আনন্দ-বেদনার মুহূর্ত এবং শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠা আত্মিক সম্পর্কের কথা স্মরণ করেন তাঁরা। তাঁদের কথায় উঠে আসে শিক্ষকতা পেশার প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও অসংখ্য স্মৃতির মেলবন্ধন।

এ সময় বক্তারা বলেন, একজন শিক্ষক কখনো কেবল পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণ করেন না; তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেন এবং একটি আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখেন। অবসর গ্রহণের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক দায়িত্বের অবসান হলেও শিক্ষার্থীদের হৃদয়ে একজন শিক্ষকের অবস্থান কখনো শেষ হয় না।

তাঁরা আরও বলেন, কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষা বিস্তার ও সুনাম বৃদ্ধিতে বিদায়ী শিক্ষকরা তাঁদের দীর্ঘ কর্মজীবনে যে অবদান রেখেছেন, তা কলেজ পরিবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের অভিজ্ঞতা, শ্রম ও নিষ্ঠা আগামী প্রজন্মের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়। দীর্ঘদিনের কর্মস্থল থেকে বিদায় নেওয়ার মুহূর্তে শিক্ষক-সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী মাচসিং মারমা এবং তাঁর দল জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১২০ টাকায় খাগড়াছড়িতে ১৫ পুলিশ কনস্টেবল পদে চাকুরি

রামগড় উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ 

কাপ্তাইয়ে ইমার্জেন্সী হেলথ রেসপন্ডার গ্রুপ রিভিউ সভা অনুষ্ঠিত

৪৮ঘন্টার মধ্যে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও ভূমি বন্ধকি চালু করা না হলে হুশিয়ারি নেতৃবৃন্দের

রাবিপ্রবিতে দুর্নীতির বিরোধী কর্মশালা অনুষ্ঠিত

মেদাকচ্ছপিয়ায় টহল টিমের মোটরসাইকেলকে পেছন থেকে বাসের ধাক্কা, আহত-৩

বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড পাওয়ায় প্রবীণ সাংবাদিক মকছুদ আহমেদকে সংবর্ধনা দিল রাঙামাটি প্রেসক্লাব

কর্ণফুলী সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘শাশ্বত মুজিব’ উন্মোচন 

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার শোক

রামগড়ে জুলাই শহীদ মজিদের পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা

error: Content is protected !!
%d bloggers like this: