মঙ্গলবার , ২৯ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাবিপ্রবিতে দুর্নীতির বিরোধী কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
মার্চ ২৯, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা।

বিশেষ অতিথি ছিলেন ,বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা। কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের রাঙামাটি জেলা শাখার উপ-পরিচালক মোঃ শফি উল্লাহ ।

প্রধান অতিথি বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয় থেকেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করা দরকার। তাহলে আমরা সব ক্ষেত্রে অন্যান্যদেরও দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে পারবো। এখান থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষা নিবে। কারণ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ ও পৃথিবীর বিভিন্ন জায়গায় চাকরি ও কাজ করবে। কাজেই এখান থেকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করা দরকার।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে চলছে। আমরা যদি সৎভাবে কাজ করি তাহলে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতিমুক্ত দেশ গড়ার যে স্বপ্ন সে স্বপ্নকে সাপোর্ট দিতে পারবো।

সেমিনারে দুর্নীতি দমন কমিশনের রাঙামাটি জেলা শাখার উপ-পরিচালক মোঃ শফি উল্লাহ বলেন, ২০০৪ থেকে ২০২২ পর্যন্ত দীর্ঘ আঠারো বছরের পথ পরিক্রমায় আমরা দুর্নীতি দমন কমিশন আপ্রাণ চেষ্টা করছি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে। কিন্তু দুর্নীতি এমন এক জিনিস যা আইন দ্বারা নিয়ন্ত্রণ কঠিন। পাবলিক অপিনিয়ন মবিলাইজেশন ছাড়া শুধু আইন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। সুতরাং আজকের এই কর্মশালা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এছাড়াও সেমিনারে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন দুর্নীতি দমন কমিশনের রাঙামাটি জেলা শাখার সহকারী পরিচালক আহমেদ ফারহাদ হোসেন।

সেমিনারে উপস্থাপনা করেন রাবিপ্রবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রভাষক সৌরভ দত্ত।  সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে সেনা সদস্যের হাতে অবৈধ সেগুন কাঠ জব্দ

সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক প্রিয় চাকমা / আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ৮নম্বর ওয়ার্ড কমিটি গঠন

কাপ্তাই ব্লাড ব্যাংকের উদ্যোগে রাজস্থলীতে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন

কাপ্তাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে মতবিনিময়

মহালছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে সহায়তা প্রদান

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া সম্পন্ন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ব বন দিবস পালিত

কক্সবাজারে বাস-নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত-২

রাজস্হলীতে কাপ্তাই জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

রাঙামাটিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিল ২৩৪০ শিক্ষার্থী 

error: Content is protected !!
%d bloggers like this: