রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

গুম, খুন, লুটপাটের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের স্মারকলিপি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও একদলীয় ফ্যাসিস্ট শাসনব্যবস্থা কায়েমের মাধ্যমে গত ১৬ বছরের গুম, খুন, উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারসহ মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্মারক লিপি প্রদান করেছে রাঙামাটি জেলা গণঅধিকার পরিষদ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

এসময় গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দুরা বলেন, অবৈধভাবে ক্ষমতায় থাকতে জুলাই গণঅভ্যুত্থানে সহস্রাধিক মানুষ হত্যা, হাজার হাজার মানুষকে পঙ্গু করা, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে চালানো ইতিহাসের এ জঘণ্যতম গণহত্যার সঠিক বিচার না হলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা থাকে।

স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলা সংগঠক বিপিন জ্যোতি চাকমা, রাঙামাটি জেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান রোমান, রাঙামাটি জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক এবং যুব নেতা আজিজুল ইসলাম নাহিদ, ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি সরকারি কলেজের সদস্য সচিব রবিউল আওয়াল এবং গণঅধিকার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের ইউএনওকে ইসলামিক ফাউন্ডেশনের সম্মাননা 

বিএনপি ঐক্যবদ্ধ বলে দেশের সার্বভৌমত্ব অক্ষুন্ন রয়েছে: প্রতিষ্ঠাবার্ষিকীতে দীপেন দেওয়ান

কৃষকদের ২ দিনের প্রশিক্ষণ শুরু জুরাছড়িতে

চন্দ্রঘোনা – বাঙ্গালহালিয়া সড়কে সড়ক দূর্ঘটনায় নিহত-১

কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর: ঝুঁকির মাঝেই বসবাস

শেষ হল মারিশ্যা জোন কাপ; চ্যাম্পিয়ন তুলাবান স্পোর্টিং ক্লাব

রাঙামাটি রিজিয়নের বিশেষ সহায়তা পেলেন সুবিধাবঞ্চিতরা

ফের কাপ্তাই ইউসিসিএ’র সভাপতি নির্বাচিত হলেন স্বপন বড়ুয়া

কর্ণফুলীতে কাপ্তাই মৎস্য অফিসের অভিযানে ৪৫০০ মিটার জাল জব্দ

‘স্বপ্ন প্রতিবন্ধী সংগঠন’-এর নতুন সভাপতি ত্রিনা চাকমা, সম্পাদক প্রদীপ চৌধুরী

error: Content is protected !!
%d bloggers like this: