রবিবার , ১১ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বরমা ইউনিয়নে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম গড়তে বিশেষ অভিযান

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
অক্টোবর ১১, ২০২৬ ১২:৩১ অপরাহ্ণ

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ – এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়ন পরিষদে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বরমা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই অভিযানে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

শনিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় এই অভিযান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন বরমা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন, ইউপি সদস্য নওশা মিয়া, মোহাম্মদ হারুনুর রশিদ, মধুসূদন দত্ত, সাখাওয়াত হোসেন টিপু, জয়দেব গাঙ্গুলী, এবং মহিলা সদস্য শাকিলা আক্তার। এছাড়াও পরিষদের অন্যান্য কর্মকর্তা, গ্রাম পুলিশ সদস্য এবং স্থানীয় যুবকেরা এই মহতী উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে পরিষদ ভবনের আশপাশের আবর্জনা পরিষ্কার করা হয় এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। একটি নান্দনিক ও মনোরম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা বরমা ইউনিয়নকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারব।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: