বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে পাঁচ শতাধীক নেতাকর্মী বিএনপিতে যোগদান

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জানুয়ারি ২১, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মহালছড়ি স্টেডিয়ামে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে অন্তর্ভুক্ত হন।

উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু,অ্যাডভোকেট মালেক মিন্টু, কোষাধ্যক্ষ মোঃ কামাল উদ্দিন দীপ্ত,ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় যোগদানকারীগণ বলেন, আমরা ওয়াদুদ ভূইয়াকে ভালোবেসে বিএনপিতে যোগদান করেছি। ২০০১-২০২৬ পর্যন্ত ওনি এমপি ছিলেন এই খাগড়াছড়িতে। তৎকালীন ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছিল। সে উন্নয়ন আওয়ামী লীগের আমলে থমকে গিয়েছিল। তাই আবারও উন্নয়নের ধারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা নতুন করে বিএনপিতে যোগদান করেছি।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, “বিএনপি জনগণের দল। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা এই সংগ্রামে নতুন শক্তি যোগাবে।” তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে এ বিষয়ে আমরা আশাবাদী।

তিনি নবাগত নেতাকর্মীদের উদ্দেশে দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং মহালছড়িসহ পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে যোগদানকারী নবাগত নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও দলের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ব্যাপক প্রচারণা ৯ম দিনে

নির্মাণ ত্রুটি ও গাফিলতির অভিযোগ / খাগড়াছড়িতে বিদ্যালয়ের গেইট ভেঙ্গে শিশু শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটিতে স্বাধীনতা শিক্ষক কর্মচারি ফেডারেশনের মানবন্ধন

কাপ্তাইয়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় 

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বিজু মেলার উদ্বোধন

নানিয়ারচরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টর প্রস্তুতি সভা

রাঙামাটিতে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু

মৎস্য সাপ্তাহ উপলক্ষে বাঘাইছড়িতে মতবিনিময় সভা

কাপ্তাই মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্রে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

বান্দরবানে বিস্তীর্ণ মাঠ জুড়ে শীতকালীন শিমের আবাদ; চাষীর মুখে হাসি

error: Content is protected !!
%d bloggers like this: