বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির বরকলে পুত্র হত্যার বিচার চেয়ে যুবলীগ নেতা মামুনসহ আওয়ামীলীগ যুবলীগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১২:২০ অপরাহ্ণ

রাঙামাটির বরকলে পুত্র হত্যার বিচার চেয়ে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মামুনসহ আওয়ামী লীগ যুবলীগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি রিপোর্টাস ইউনিটিতে নিহত খাইরুল ইসলামের পিতা নুরুল ইসলাম ভুইয়া এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে নিহত খাইরুলের পিতা বলেন, ২০১৮ সালের ৩০ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে আমার ছেলে বরকল উপজেলার ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় তাকে ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন ও আওয়ামী লীগ, যুবলীগ মিলে বেধম মারধর করে। সন্ত্রাসীদের মারধরের ঘটনার ২/১ দিন পর খাইরুল ইসলাম মারা যায়। বিগত দিনে আমরা আওয়ামী লীগ সন্ত্রাসীদের ভয়ে কোথায় এই হত্যার বিচার পাইনি। এখন মূখ খোলার সময় হয়েছে, তাই আজ পুত্রের হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করতে এসেছি। পুত্রের মৃত্যুর বিচার চেয়ে আমি আদালতে মামলা করবো।

নিহত খাইরুল ইসলামের চাচা আবুল কালাম বলেন, আমার ভাতিজা কেন বিএনপি প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট ছিল এটাই তার অপরাধ। ওই সময় তাকে মামুন চেয়ারম্যান, আওয়ামী লীগ ও যুবলীগ মিলে দফায় দফায় হামলা ও বেধম মারধর করলে খাইরুল মারা যায়। ওই সময় বিচার দেওয়ার কোন জায়গা ছিল না। সেখানে যাই সেখানেই আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। আমরা এই মর্মান্তিক হত্যাকান্ডের বিচার চাই। এব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে আদালতে মামলার প্রস্তুতি চলছে। গত ১৫ বছর বরকল ভুষণছড়া সাধারণ মানুষকে ব্যাপক হয়রানি করেছেন যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মামুনগংরা।

স্থানীয় জনপ্রতিনিধি আলমগীর মেম্বার বলেন, খাইরুল ইসলামকে মামুন চেয়ারম্যানের লোকজনসহ বেধম মারধর করে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র পোলিং এজেন্টের দায়িত্ব পালনের দায়ে খাইরুল ইসলামকে চেয়ারম্যান মামুনগং আওয়ামী লীগের লোকজন দফায় দফায় মারধর করে পরে সে মারা যায়।

আরেক ইউপি সদস্য আবদুল জলিল বলেন, বিগত দিনে এই নিরীহ পরিবারটি তার ছেলের হত্যার বিচার কোথায়ও পায়নি। এখন সে তার ছেলের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে। বিগত দিনে আওয়ামী লীগের ভয়ে কোথায়ও বিচার চাইতে পারেনি। ভুষণছড়া ইউপি চেয়ারম্যান মামুন ও তার সহযোগিরা এলাকায় ত্রাণ সৃষ্টি করেছে। মামুন এতই ভয়াবহ ছিল তার ভয়ে কেউ এলাকায় মূখ খুলছে না। গত ৫ আগষ্টের পর হতে সে পলাতক।

এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগষ্টর হতে মামুন পলাতক রয়েছেন। এব্যাপারে জানতে মামুনকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি এবং সে পলাতক রয়েছে বলে জানা যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জেলা যুবদল সম্পাদক খলিলের মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি

কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের ৬৮ জিপিএ-৫  প্রাপ্তি 

সাজেকে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী

জাতীয় শিশু দিবসে বর্ণাঢ্য আয়োজন কাপ্তাইয়ে

খাগড়াছড়িতে আওয়ামীলীগ নেতাকর্মীদের ওপর হামলা; বিচার বিভাগীয় তদন্ত দাবী

মাটিরাঙ্গায় লাইসেন্স বিহীন হোটেল রেস্টুরেন্টে অভিযান

সীতাকুন্ডে নিহত ৯ ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে ২ জনের বাড়ি রাঙামাটিতে

মাটিরাঙ্গায় ভারতীয় পণ্যসহ একজন আটক

কাপ্তাই জোন সদর দপ্তরে মাসিক নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

বিলাইছড়িতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব

error: Content is protected !!
%d bloggers like this: