সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সহযোগিতা করার আহবান জানালেন পুলিশ সুপার মুক্ত ধর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ

খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মুক্তা ধর বলেছেন, মানুষের যানমালের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা দিনরাত আপাদের সেবায় নিয়জিত রয়েছে।

তাই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, এলাকায় মাদক-চোরাচালা, জুয়ার আসর, বাল্যবিবাহ বন্ধসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।

তাই পুলিশকে সহযোগিতা করলে এলাকার অপরাধ প্রবণতা কমে আসবে। পুলিশের কর্মকান্ড ও সফলতা উল্লেখ্য করে তিনি আরো বলেন, গত এক মাসে খাগড়াছড়িতে যে পরিমাণ মাদক ও চোরাচালান আটক করা হয়েছে, যা খাগড়াছড়ির ইতিহাসে নজির। তাছাড়া বর্তমান যুব ও ছাত্র সমাজ মাদক ও মোবাইলের বিভিন্ন অনলাইন গেমসে আসক্ত হয়ে পড়ছে। যার ফলে বাড়ছে সামাজিক অবক্ষয়। তাই অভিভাবকদেরকে আরো সচেতন হওয়ারও আহবান জানান তিনি। এ সময় আগামী জাতীয় সংসাদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সমাপ্ত করতে সকলের সহযোতিা কামনা করেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকছড়ি থানা পুলিশের আয়োজনে অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’ উপলেক্ষ আয়োজিত সভায় খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর এসব কথা বলেন। উপ-পরিদর্শক মো. আওলাদ হোসেন’র সঞ্চালনায় ও ওসি আনচারুল করিম’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পুলিশিং কমিটির সভাপতি এম.এ রাজ্জাক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউল আলম চৌধুরী, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন, দুপ্রক সভাপতি মো. আতিউল ইসলাম, বাজার ব্যাবসায়ী রুপেন পাল, শিক্ষক প্রতিনিধি মো. মমতাজ উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান প্রমূখ। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, সদস্য, হেডম্যান, কার্বারী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ

কাপ্তাইয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উৎসবে বর্ণিল আয়োজন

‎রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ৬০ বছরের বৃদ্ধার মৃত্যু

বাঘাইছড়িতে আওয়ামীলীগের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

কাউখালী ধর্মগিরি সাধনা কুটিরে কঠিন চীবর দান সম্পন্ন

বাংলাদেশের ই-কমার্স: সংকট, সম্ভাবনা এবং আগামী ১০ বছরের অর্থনৈতিক বিপ্লব

হাফছা সাবা জুঁই মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

কাপ্তাইয়ে অবস্থিত বিএসপিআই এ আন্দোলনের সমর্থনে মশাল মিছিল

পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান দীপংকর তালুকদারের

স্বাধীনতার ৫০ বছরে প্রথম জেলা প্রশাসক হিসেবে ডাবুয়া সফরে গেলেন মিজানুর রহমান

error: Content is protected !!
%d bloggers like this: