রবিবার , ২৪ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজারে বাস-নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত-২

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
আগস্ট ২৪, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু স্বপ্নতরী পার্ক সংলগ্ন এলাকায় মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, মারসা পরিবহনের বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ছিল, আর নোহা মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসছিল। সংঘর্ষের পর নোহাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং ভেতরে কয়েকজন যাত্রী চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ নোহা গাড়িটির ড্রাইভার প্রাণ হারায়।

দুর্ঘটনাস্থলে পাওয়া পরিচয়পত্র থেকে জানা যায়, নোহার চালকের আসনে থাকা ব্যক্তি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন আহমেদ। স্বপ্নতরী পার্কের এক কর্মচারী বলেন, “বড় শব্দের পর দৌড়ে গিয়ে দেখি নোহা খাদে পড়ে গেছে। গাড়ির ভেতরে একজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু আটকে ছিল। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর গাড়ির নিচে একটি শিশুকে চাপা অবস্থায় পড়ে থাকতে দেখি।

খবর পেয়ে রামু থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘসময় পর শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান বলেন, ঢাকা থেকে প্রাইভেট কারে কক্সবাজার আসার পথে মারসা বাসের সাথে সংঘর্ষ হয়। এঘটনায় স্পটে প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে পড়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

পাহাড়ের মানুষ অনিশ্চিয়তা ও নিরাপত্তায় ভোগছে – মোনঘরের সুবর্ণজয়ন্তীতে সন্তু লারমা

বাঘাইছড়ি পৌরসভায় শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ শুরু

কাপ্তাই ও রাজস্থলীতে ইসলামিক ফাউণ্ডেশনের যাকাত বিতরণ 

শেখ হাসিনা সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে – মোশাররফ হোসেন

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে

তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ পার্বত্যাঞ্চলের বেকারত্ব দুর করবে- নিখিল কুমার চাকমা

‎ভূমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি ৩৭ বিজিবির

নানিয়াচরে সান-শাইন পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা অনুষ্ঠিত

খালেদা জিয়ার আর্দশকে বুকে ধারন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে- এড. দীপেন দেওয়ান

error: Content is protected !!
%d bloggers like this: