বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে পাহাড় কাটায় দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
মার্চ ২০, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ডের নজিরটিলা ও রামগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাগড়াবিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন। রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জানা গেছে, নজিরটিলা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হলে বেআইনি ভাবে পাহাড় কাটার দায়ে ওই এলাকার মো: আমিনুল ইসলাম (৫২) ও খাগড়াবিল এলাকার মো: হানিফ বাচ্চু (৫৪) কে ৫০ হাজার টাকা করে দুই মামলায় তাদের দুইজনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাহাড় কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় দুটি মামলায় দুই ব্যক্তিকে মোট এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। পাহাড় কাটার বিরুদ্ধে ভবিষ্যতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

আঞ্চলিক পরিষদে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার

রাঙামাটিতে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক গুরুতর আহত

৩ ফুট খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

নানান আয়োজনে লংগদু উপজেলা প্রশাসনের নববর্ষ বরণ

এনসিপির বান্দরবানের ৪ উপজেলা আহবায়ক কমিটি গঠন

বিলাইছড়িতে কৃষক মাঠ দিবস ও প্রশিক্ষণ পরিদর্শনে –উপ-পরিচালক মনিরুজ্জামান

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার পাশে বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন

কাপ্তাইয়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক ফেরদৌস আক্তার

কাপ্তাইয়ে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বির্তক প্রতিযোগিতা

error: Content is protected !!
%d bloggers like this: