শনিবার , ১ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বকেয়া বেতনের দাবিতে বাংলাদেশ পোস্টের সাংবাদিকদের আন্দোলন অব্যাহত থাকবে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ

চারদিনের আলটিমেটাম শেষে আজ শনিবার আবারো দীর্ঘদিনের বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য পাওনাদি পরিশোধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ইংরেজী দৈনিক বাংলাদেশ পোস্টের সাংবাদিক ও কর্মচারীবৃন্দ। এসময়ে তারা দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়।

শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচী পালন শেষে এই ঘোষণা দেয় সাংবাদিকরা। বাংলাদেশ পোস্টের সাবেক সিটি এডিটর ও বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা সোমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি কাজী শরিফুল ইসলাম, নিউজ এডিটরস গিল্ডের সভাপতি বাদল চৌধুরী, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নাহিদ হাসান, কার্যনির্বাহী সদস্য সামসুল আলম সেতু, বাংলাদেশ পোস্টের সাবেক মফস্বল সম্পাদক শাহ-আলম সরকার বাদল, সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক শায়খূল ইসলাম রতন, সাবেক এডিটোরিয়াল সহকারী রাজ কিরণ দাস, সাবেক সহকারী আইটি কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সাল,সাবেক সিনিয়র ফটো সাংবাদিক নাজমুল হাসান, সহকারী সার্কুলেশন ম্যানেজার গিয়াসউদ্দিন, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার মোঃ বেলাল হোসেন, সাবেক গ্রাফিক্স ডিজাইনার শাহ কামাল ও শামসুন নাহার রত্না, সার্কুলেশন সুপারভাইজার সাহাদাত হোসেন, প্রেস সুপারভাইজার আবীর, মেইল সহকারী আল-আমীন ও আবদুল্লাহ আল মামুন।

নাসিমা সোমা বলেন, একটি স্বার্থান্বেষী মহল আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনকে নসাৎ করার চক্রাতে লিপ্ত হয়েছে। আমাদের সজাগ থাকতে হবে যেন কেউ আমাদের ঐক্যে ফাটল ধরাতে না পারে। আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।সাবেক মফস্বল সম্পাদক শাহ-আলাম সরকার বলেন, সাংবাদিকদের বেতন কেউ মেরে খেতে পারেনি। আগামীতেও পারবেনা। সহকর্মীরা সবাই ঐক্যবদ্ধ থাকুন। সফলতা আসবেই।

সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক শায়খূল ইসলাম রতন বলেন, বেতন বঞ্চনা, চাকরিচ্যুতি ও অনিশ্চয়তার ঘূর্ণাবর্তে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন গ্রুপের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক। বিশেষ করে ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট পত্রিকার কর্মীরা মাসের পর মাস বেতন না পেয়ে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। পাওনাদারদের গন্জনায় আমাদের জীবন অতিষ্ঠ। আমারা আমাদের পাওনা চাই কারো দয়া দাক্ষিন্ন চাইনা।

সাবেক সিনিয়র ফটো সাংবাদিক নাজমুল হাসান বলেন, রাস্তায় যেহেতু নেমেছি দাবি আদায় করেই ঘরে ফিরবো। বিনা নোটিশে আমাদের চাকরিচূত্য করা এবং এখন পর্যন্ত পাওনাদি বুঝিয়ে দিতে না পারায় আমি এই ভারপ্রাপ্ত সম্পাদক সদরুল হাসানের পদত্যাগ দাবী করছি।

এছাড়াও উপস্হিত ছিলেন সাবেক স্টাফ রিপোর্টার আবদুল্লাহ আল বাকী রেজা, সাবেক সার্কুলেশন ম্যানেজার রাজা মিয়া, সাবেক সিনিয়র ফটো সাংবাদিক জাহিদ উদ্দীন সায়মন, সাবেক গ্রাফিক্স ডিজাইনার মোঃ হাসান, বিট পিয়নদের মধ্যে ছিলেন: মোঃ নজরুল ইসলাম, মোঃ আকবর, মোঃ তারা মিয়া, মোঃ শুক্কুর আলী, মোঃ কাওসার হোসেন, মোঃ আরিফুল, সোহেল মিয়া, মোঃ মোশাররফ হোসেন, মোঃ আসলাম হোসেন, মোঃ অলিল মিয়া ও শহীদ মল্লিক। বাইন্ডিং এর সন্জয় দাস ও খীতিস দাস। এই কর্মসূচী থেকে আগামী শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রেস কনফারেন্স করার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা মিশন এলাকায় অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সাংবাদিকদের উপর গায়েবি মামলা

রাজস্থলীতে স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রদর্শণী মেলা

রাইখালী বাজারে প্রায় ২ শত বছরের তেঁতুল গাছঃ ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী 

রাঙামাটিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিল ২৩৪০ শিক্ষার্থী 

কাপ্তাইয়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় 

কাপ্তাই শিল্পকলা একাডেমির পৌষমেলায় হাজারো মানুষের সমাগম

নানিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কেপিএম হতে ইসিতে গেল ৫৩১ মেট্রিকটন নির্বাচনি ব্যালট পেপারের কাগজ

রাঙামাটিতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: