রবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ

রাঙামাটিতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারী রোববার রাঙামাটি জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা পর্যায়ের এই কর্মশালায় রাঙামাটির বিভিন্ন স্কুল, মেডিকেল কলেজসহ সাতটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উপস্থাপিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তারুণ্যের দৃষ্টিতে আগামীর বাংলাদেশের চিত্র তুলে ধরেন।

কর্মশালায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহমদ শফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার, রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া এবং এলজিইডি রাঙামাটি সদর উপজেলা প্রকৌশলী প্রণব রায় চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিফাত আসমা বলেন, “এই কর্মশালায় স্কুল, কলেজসহ মোট সাতটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর আগে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যেখানে চ্যাম্পিয়ন হওয়া টিমগুলো জেলা পর্যায়ের কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এখান থেকে বিজয়ী দল বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে এবং তাদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হবে।”

এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহমদ শফি বলেন, “এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের উদ্ভাবনী চিন্তা ভবিষ্যতের বাংলাদেশ গঠনে সহায়ক হবে।” তিনি আরো বলেন, জেলা পর্যায়ে যারা চ্যম্পিয়ন হবেন তারা যাতে বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হতে পারে এই প্রস্তুতি নিতে হবে। যাতে করে রাঙামাটি জেলার সুনাম বয়ে আনতে পারে।

কর্মশালায় শিক্ষার্থীদের উপস্থাপনা ও তাদের ভাবনার সৃজনশীলতা প্রশংসিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী দলের নাম ঘোষণা করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আর্থ-সামাজিক উন্নয়নে রামগড়ে বিজিবি’র মানবিক সহায়তা প্রদান

ভেসে উঠায় ৩ মাস পর আজ খুলে দেওয়া হলো রাঙামাটির ঝুলন্ত সেতু

কাপ্তাই সেনা জোন কর্তৃক গরিব দু:স্থদের চিকিৎসা সহায়তা প্রদান

রাঙামাটিতে ৫টি চোরাই মোটরসাইকেলসহ সিন্ডিকেট চক্রের ৫ চোর গ্রেফতার

প্রকল্পে অনিয়মসহ জাতিগত বৈষম্যের অভিযোগ রাঙামাটি জেলা পরিষদের বিরুদ্ধে

আর্জেন্টিনার জন্য প্রাণ দিল দীপেন ত্রিপুরা

কাউখালী ধর্মগিরি সাধনা কুটিরে কঠিন চীবর দান সম্পন্ন

কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে যাচ্ছেন কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা

কাউখালীতে চাকমা বর্ণমালা প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

রাঙামাটি জেলা পুলিশের প্রচেষ্টায় ৩০টি হারানো মোবাইল উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: