শনিবার , ১৫ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়িতে সাংবাদিকদের উপর গায়েবি মামলা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৫, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ

চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামের সাংবাদিক আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন খাগড়াছড়ির দীঘিনালার বাসিন্দা মো. আলমগীর হোসোন। মামলার এজাহারে বলা হয় ১০ মার্চ সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে আবু বকর ছিদ্দিকসহ অন্য আসামিরা চাঁদা দাবি করেন তার কাছ থেকে। অথচ ১০ মার্চ পুরোদিনেই আবু বকর ছিদ্দিক চট্টগ্রামে ছিলেন। ওইদিন আজকের পত্রিকা চট্টগ্রাম ব্যুরো অফিসেই তিনি উপস্থিত ছিলেন। আজকের পত্রিকা অফিস ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ১০ মার্চ দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি অফিসে প্রবেশ করেন। একইসাথে আজকের পত্রিকা অফিসের বায়োমেট্রিক এটেনডেন্ট শিটেও এর সত্যতা নিশ্চিত করেছে। এরপরও কিভাবে সম্ভব এধরনের মামলা।

তবে মামলার এজাহার বলা হয়, ১০ মার্চ সকাল ‘১১টা থেকে বিকেল ৪টা’ পর্যন্ত সময়ে আবু বকরসহ আসামিরা খাগড়াছড়ির দীঘিনালা এলাকায় ইটভাটায় ‘চাঁদা আদায়’ করতে গিয়েছিলেন।

১১ মার্চ খাগড়াছড়ি সদর থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেন দীঘিনালার বাসিন্দা মো. আলমগীর হোসন। ওই মামলায় চট্টগ্রামের সাংবাদিক আবু বকর ছিদ্দিক, আজকের পত্রিকাকার রামগড় প্রতিনিধি বেলাল হোসাইন এবং এনটিভি অনলাইনের খাগড়াছিড়(সদর-দীঘিনালা-পানছড়ি)  প্রতিনিধি আক্তার হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করে আরও ৩-৪ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, তার মালিকানাধীন ব্রিক ফিল্ডে গিয়ে আসামিরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

জানা যায়, ফোর বিএম ব্রিক ফিল্ডের মালিক পাহাড়খেকো হিসেবে পরিচিতি আলমগীর অবৈধভাবে ইট ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন স্থানে স্কেভটর দিয়ে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগ আছে তার বিরুদ্ধে। দীঘিনালা উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে গত ২০ জানুয়ারি এই ভাটা কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাটার কার্যক্রম চালিয়ে যায় আলমগীর। এ নিয়ে কয়েকমাস আগে সংবাদ সংগ্রহ করতে গেলে খাগড়াছিড় (সদর-দীঘিনালা-পানছড়ি) প্রতিনিধি আক্তার হোসেনকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

মামলার আসামী এনটিভির দিঘীনালা প্রতিনিধি আক্তার হোসেন জানান, প্রশাসন বন্ধ করে দেয়ার পরেও আলমগীর তার ভাটার কার্যক্রম অবৈধভাবে চালিয়ে যাচ্ছে। কয়েকমাস আগে এ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। কিন্তু গতকালের মামলায় আমার নূণ্যতম সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও পূর্ব শত্রুতার জেরে হয়রানির উদ্দেশ্যে আমাকে আসামী করা হয়েছে।

আজকের পত্রিকার রামগড় প্রতিনিধি বেলাল হোসাইন জানান,আমি আমার জীবনে কখনোই দীঘিনালা যাইনি।এমনকি বাদীর সাথে আমার সামান্য পরিচয় ও নেয়। কাদের ইন্ধনে এই গায়েবি মামলা দায়ের করা হয়েছে সেটি বের করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।

আজকের পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি আবু বকর ছিদ্দিক জানান, এটি মিথ্যা এবং হয়রানি মূলক মামলা। এসব বিষয়ে আমি কিছু্ই জানিনা।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সালেহ নোমান জানান, বিষয়টি শুনেছি। আমরা প্রশাসনের বিভিন্ন স্তরে কথা বলব।

এপ্রসংগে আজকের পত্রিকার ব্যুরো চীফ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সভুর সুভ  জানান, সাংবাদিক আবু বকর ছিদ্দিক চট্টগ্রামে থাকের চট্টগ্রামেই কাজ কাজ করেন। আমার জানামাতে তিনি কোনভাবেই এই মামলাই জড়িত নয়। অভিলম্বে তাঁর মিথ্যা মামলা প্রত্যাহার চাই।

সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম  বতমান সরকারের আমলে সাংবাদিকদের  নামে গায়েবি মামলা দু:খ জনক। এমরা অভিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার দাবী করছি।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে গায়েবি মামলার বিষয়ে জানতে বাদি মো. আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করেন প্রতিবেদক। এসময় তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন  জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে শনিবার দুপুরে কল দিলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে, আলমগীর মিটিংয়ে আছেন বলে অপরিচিত একজন লোক কল কেটে দেন।

জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন বলেন, মামলায় নিরিহ অভিযুক্ত করা হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা নেওয়ার ক্ষেত্রে অনেক সময় প্রাথমিক তদন্ত করার সুযোগ থাকে না। তবে ঘটনায় জড়িত নয় এমন কাউকে পুলিশ গ্রেপ্তার করবে না এটা বলতে পারি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ও রাজস্থলীতে ইসলামিক ফাউণ্ডেশনের যাকাত বিতরণ 

শতবর্ষী কুষ্ঠ রোগী কিশোরী বালা চাকমা, ৫০ বছর ধরে চিকিৎসা নিচ্ছেন চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতালে

রাঙামাটিতে ২০২৪ এইচপিভি টিকাদান শুরু: লক্ষ্যমাত্রা সাড়ে ২৯ হাজার

চন্দনাইশ ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন, সভাপতি মোজাম্মেল-সম্পাদক কামরুল

সাজেকের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ, আটকে পড়েছে শতাধিক পর্যটক

মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে জেলা বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চিৎমরমের জামাইছড়িতে টিকে আছে ৬০ বছরের চন্দুল গাছ

আর্ন্তজাতিক নাসিং দিবস উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে র‍্যালি

‎শিবিরের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

বাঘাইছড়িতে তাহফিজুল কুরআন মাদ্রাসার ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: